জবির সামনে থেকে বাস-লেগুনা স্ট্যান্ড সরাতে সময় বেধে দিল প্রশাসন

০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪০ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৬ PM
মতবিনিময় সভায় উপস্থিত অতিথিবৃন্দ

মতবিনিময় সভায় উপস্থিত অতিথিবৃন্দ © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামনে থেকে বাস ও লেগুনা স্ট্যান্ড সরাতে নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ১৫ দিনের মধ্যে লেগুনা-বাস স্ট্যান্ড সরাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) জবি উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনের গুরুত্বপূর্ণ সভায় এ নির্দেশনা দেওয়া হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের সামনে যানজট ও নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নে বাস ও লেগুনা ব্যবস্থাপনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাড়াও ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ  উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, ছাত্র কল্যাণ পরিচালক ড. কে এম রিফাত হোসেনসহ সহকারী প্রক্টরবৃন্দ উপস্থিত ছিলেন।  

এছাড়াও লালবাগ জোনের ডিসি (ট্রাফিক) মোঃ শফিকুল ইসলাম, আদালত পাড়ার দায়িত্বে এডিসি মাঈন উদ্দিন চৌধুরী, কোতয়ালী জোনের এসি মোঃ ফজলুল হকসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পরিবহন মালিক সমিতির প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।  

এই সিদ্ধান্তের ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াত ও নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটবে বলে আশা করা যাচ্ছে। সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়ের সামনে যানজট ও নিরাপত্তা সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9