বেরোবিতে হাসিনার ছবি সংবলিত ডাস্টবিন স্থাপন

০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৩ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৬ PM
শেখ হাসিনার ছবি সহ ডাস্টবিন স্থাপন

শেখ হাসিনার ছবি সহ ডাস্টবিন স্থাপন © টিডিসি ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বিভিন্ন ময়লার ডাস্টবিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি লাগিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় কিছু সংখ্যক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে রাখা ডাস্টবিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সহ নতুন ১০টি ডাস্টবিন স্থাপন করেন। 

সরজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক বিল্ডিং, প্রশাসনিক ভবন ও প্রধান ফটক, কাফেটেরিয়া সহ বিভিন্ন স্থানে এসব ডাস্টবিন স্থাপন করেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিয়াম মন্ডল বলেন, ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ কে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিলো। বিপ্লবী ছাত্রজনতার গণভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট এর স্থান যে ময়লার স্তূপে আজ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটা প্রমাণ করে দিলো,খুনি হাসিনার প্রতিকৃতি সংবলিত ডাস্টবিন স্থাপন করে। সাধারণ শিক্ষার্থীদের মাঝে পরিষ্কার পরিচ্ছন্নতার সচেতনতা বৃদ্ধি এবং ফ্যাসিস্ট এর প্রতি তাদের যে ঘৃণা সেটির প্রতিফলন হয়ে থাকবে এই খুনি হাসিনার প্রতিকৃতি সংবলিত ডাস্টবিন।

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬