“মার্চ ফর জাস্টিস” কর্মসূচি: জবি উপাচার্যকে স্মারকলিপি প্রদান ছাত্রদলের 

০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৫ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৭ PM

© সংগৃহীত

ছাত্রলীগ ও আওয়ামী ফ্যাসিস্টের সহযোগী ও জুলাই আন্দোলনের গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে “মার্চ ফর জাস্টিস” কর্মসূচি ও উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে মিছিল ও স্লোগান দিয়ে এই কর্মসূচি পালন করে।

এসময় তারা দাবি করে বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে অত্র প্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসীদের কর্তৃক সংঘটিত সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার করে সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করতে হবে। এছাড়াও ফ্যাসিস্ট আওয়ামী দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে দাবি করেন তারা। 

ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা আমলে যেসকল শিক্ষার্থীরা ছাত্রলীগ কর্তৃক হামলা-মামলা, গুম-খুনের শিকার হয়েছে সর্বপ্রথম তাদের বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি যেসকল ছাত্রলীগের দোসররা প্রশাসনের আশ্রয়ে এখনও মুক্ত বাতাসে ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করছে তাদের অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি প্রশাসনের যারা জুলাই আন্দোলনের সময় ছাত্রলীগকে সহায়তা করেছে তাদের বহিষ্কার করতে হবে। ছাত্রদল চাইনা তারা আইন নিজের হাতে তুলে নেক। তাই অতিদ্রুত তাদের বিচার করতে হবে। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পক্ষে কথা বলে। ছাত্রদল শান্তিপ্রিয় তাই তারা বিশৃংখলা সৃষ্টি করে না। প্রশাসন যদি তাদের বিচার না করে তাহলে ছাত্রদল তাদের বিচার করতে সক্ষম।

সদস্য সচিব আরেফিন বলেন, গত ১৭ বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনা যে সকল হত্যাযজ্ঞ করেছে তার জন্য তার ফাঁসি দাবি করছি। যে সকল ভুক্তভুগী ছাত্রলীগ কর্তৃক নির্যাতিত হয়ে ছাত্রত্ব হারিয়েছে তাদের যথাযথ সম্মানের সাথে আবার অধ্যয়নের সুযোগ দিতে হবে।

এতে কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহব্বায়ক মেহেদি হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন সহ শাখা ছাত্রদল এর অন্যান্য নেতাকর্মীরা ।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9