শাবিপ্রবির ডাস্টবিন এখন ‘হাসিনাবিন’

০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৮ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৭ PM

© সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিভিন্ন স্থানে ময়লার ডাস্টবিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িতদের ছবি লাগিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (৫ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের ডাস্টবিনগুলোতে শেখ হাসিনার ছবি লাগিয়ে ‘হাসিনাবিন’ হিসেবে নামকরণ করেছেন শিক্ষার্থীরা। শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণের প্রতিবাদ জানিয়ে এই কর্মসূচি পালন করেন বলে জানিয়েছেন তারা।

সরেজমিনে দেখা যায়,  বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক বিল্ডিং ‘সি’, ‘ডি’, চেতনা একাত্তরের সামনে, ক্যাফেটেরিয়া ও গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টের ময়লার ডাস্টবিনে এসব ছবি সাঁটানো হয়েছে।

জানতে চাইলে গণিত বিভাগের শিক্ষার্থী হাফিজ বলেন, ‘জুলাই বিপ্লবে গণহত্যা পরিচালনাকারী ফ্যাসিস্ট হাসিনার মদদে এখনো দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা আওয়ামী লীগের হয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে। ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সাহস দেখাচ্ছে। এরই অংশ হিসেবে আমরা শিক্ষার্থীদের মনে খুনি হাসিনার প্রতি ঘৃণা তৈরি করতেই শেখ হাসিনার ছবি ডাস্টবিনে স্থাপন করেছি। এটা শিক্ষার্থীদের খুনি হাসিনার প্রতি ঘৃণা প্রকাশের বহিঃপ্রকাশ।

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আজাদ শিকদার বলেন, পৃথিবীর অন্যতম নিকৃষ্ট স্বৈরাচারের প্রতি শিক্ষার্থীদের ঘৃণার বহিঃপ্রকাশ এটি। আমরা ফ্যাসিস্ট হাসিনার ছবি বিভিন্ন বিল্ডিংয়ের সামনে সাটিয়েছি। যেন বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা এসব সন্ত্রাসী ও তাদের দোসরদের থেকে সব সময় সাবধান থাকে।

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬