ইবিতে শেখ হাসিনার ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১০ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৮ PM
জুতা নিক্ষেপ কর্মসূচি

জুতা নিক্ষেপ কর্মসূচি © টিডিসি ফটো

শেখ হাসিনার ভাষণের ঘোষণার প্রতিবাদে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত স্বৈরাচারী হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ কর্মসূচিতে অংশগ্রহণ করেন শতাধিক শিক্ষার্থী।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে ক্যাম্পাসের মুজিব ম্যুরালে শেখ হাসিনার প্রতিকৃতি ঝুলিয়ে প্রায় ৩০ মিনিট ধরে জুতা নিক্ষেপ করা হয়। জুতা নিক্ষেপ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি  ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেখ রাসেল হলে এসে শেষ হয়। এসময় শেখ পরিবারের নামে কোনো স্থাপনা থাকবে না বলে ঘোষণা দেয় তারা।

এসময় শিক্ষার্থীরা ‘ভাষণ না জুতা; জুতা জুতা’, ‘ফ্যাসিবাদের ঠিকানা; এই বাংলায় হবে না’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘দিল্লি না ঢাকা ঢাকা ঢাকা’, ‘দালালী আর করিস না; পীঠের চামড়া থাকবে না’, ‘মুজিববাদ মুর্দাবাদ; ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে মিছিল করেন।

এসময় সহ-সমন্বয়ক নাহিদ হাসান বলেন, আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি খুনি হাসিনা এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সে আজকে রাতে ভাষণ দিবে বলেছে। ভারতে বসে এই ধরনের দুঃসাহস দেখায়। তার প্রতিবাদের অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেখ হাসিনার ছবিতে জুতা মারা কর্মসূচি পালন করেছে। এখানে সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেছে। আমাদের দাবি, শহীদ ভাইয়ের রক্তের দাবি, শেখ হাসিনার ফাঁসি সহ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। অতিদ্রুত আমরা শেখ হাসিনার বিচার দেখতে চাই।

ট্যাগ: ইবি
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ, জড়িতদের …
  • ২৬ জুন ২০২৬
গ্রুপ চ্যাম্পিয়ন হতে রাতে নরওয়ের বিপক্ষে মাঠে নামছে ফ্রান…
  • ২৬ জুন ২০২৬
ইসরায়েলকে ‘শর্তহীনভাবে’ লেবানন ছাড়ার দাবি হিজবুল্লাহর
  • ২৬ জুন ২০২৬
গ্রুপের তৃতীয় সেরা হয়ে নকআউট পর্বে যেতে এগিয়ে যেসব দল
  • ২৬ জুন ২০২৬
সুখবর পাচ্ছেন প্রাথমিকে নবনিয়োগপ্রাপ্ত ও বদলিপ্রত্যাশী শিক্…
  • ২৬ জুন ২০২৬
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিট সভাপতি গ্রেফ…
  • ২৬ জুন ২০২৬