খুব দ্রুতই জবি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে: রাকিব

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৮ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৮ PM
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিব, সম্পাদক নাছির ও জবি ছাত্রদলের আহ্বায়ক হিমেল ও সদস্যসচিব আরেফিন

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিব, সম্পাদক নাছির ও জবি ছাত্রদলের আহ্বায়ক হিমেল ও সদস্যসচিব আরেফিন © সংগৃহীত

শীঘ্রই জাতীয়তাবাদী ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ইতোমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর ১১টি ইউনিটে ছাত্রদলের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাড়া বাকি ১১টি শাখার কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছে।

রাকিব বলেন, ‘আমরা দ্রুত যাচাই-বাছাই করে কমিটি দিয়ে সাংগঠনিক কাজগুলোকে ত্বরান্বিত করছি। ১১টি আংশিক আহ্বায়ক কমিটির মধ্যে ৯ টিকে পূর্ণাঙ্গ করেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার কমিটি পূর্ণাঙ্গ করা বাকি আছে। জগন্নাথের পূর্ণাঙ্গ কমিটি খুব দ্রুত ঘোষণা করা হবে।’ 

তাছাড়া, গত ৮ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে সংগঠনটি। 

গত ২৩ ডিসেম্বর ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের আংশিক কমিটি প্রকাশ করা হলো।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9