সোহরাওয়ার্দী কলেজে হামলায় ঘটনায় স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৫ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৮ PM
হামলার চিত্র

হামলার চিত্র © ফাইল ফটো

রাজধানীর সরকারি সোহরাওয়ার্দী কলেজে সাত কলেজের চূড়ান্ত পরীক্ষা চলাকালীন সময়ে হামলার ঘটনায় ওই দিনের অনুষ্ঠিত স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

ফলে গত বছরের ২৪ নভেম্বর শুধুমাত্র সোহরাওয়ার্দী কলেজে স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়া কবি নজরুল সরকারি কলেজের ১৫টি বিভাগের শিক্ষার্থীদের আবারও নতুন তারিখে পরীক্ষায় অংশ নিতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৩ সনের স্নাতক (অনার্স) ১ম বর্ষের ২৪ নভেম্বরের ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ (পত্র কোড : ২১১৫০১) পরীক্ষা চলাকালীন সময়ে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। যার ফলে ওই কেন্দ্রে অনুষ্ঠিত কবি নজরুল সরকারি কলেজের ১৫টি বিষয়ের পরীক্ষার্থীদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্থগিত হওয়া ওই দিনের পরীক্ষাটি আগামী ১০ ফেব্রুয়ারি দুপুর সাড়ে বারোটায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, গত বছরের ২৪ নভেম্বর দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে তাণ্ডব চালায় রাজধানীর প্রায় ৩০টির বেশি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা। এতে তখন পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা আহত হয়। এর জেরে ওই দিনের অনুষ্ঠিত পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছিল। 

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9