ইবিতে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৩ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৫:২২ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বাসে সিট ধরাকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন ও আল ফিকহ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। দোষীদের চিহ্নিত করার লক্ষ্যে পাঁচ সদস্যের এ কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

তদন্ত কমিটিতে শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল কাদেরকে আহবায়ক করা হয়েছে। সদস্য সচিব হিসেবে রয়েছেন তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-রেজিস্ট্রার সাহেদ হাসান। সদস্য হিসেবে আছেন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমান এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক শেখ আব্দুর রউফ।

অফিস আদেশে বলা হয়েছে, গত ১ এবং ২ ফেব্রুয়ারি আইন বিভাগ ও আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘটিত শৃংখলা পরিপন্থি ঘটনার কারণ ও তথ্য উদঘাটন করে দোষীদের চিহ্নিত করার লক্ষ্যে উপাচার্য একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

আরো পড়ুন: বিশ্ববিদ্যালয় স্বীকৃতির জন্য নির্বাচিত সরকার আসা পর্যন্ত অপেক্ষা তিতুমীর শিক্ষার্থীদের

এ বিষয়ে কমিটির আহবায়ক অধ্যাপক ড. আবদুল কাদের বলেন, ‘আমি চিঠি পেয়েছি। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আজকে সবাই মিলে একটি মিটিংয়ে বসার চেষ্টা করব। পরবর্তী পদক্ষেপ সবার সঙ্গে আলোচনা সাপেক্ষে নেয়া হবে। আমি সবার সহযোগিতা কামনা করি।’

গত শনিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাসে সিট ধরাকে কেন্দ্র করে মধ্যরাতে আইন বিভাগ এবং আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রক্টরসহ দুই বিভাগের অন্তত ১০ শিক্ষার্থী আহত হন।

প্রধানমন্ত্রীকে নিয়ে যে বক্তব্যের জন্য আইনি নোটিশ দেওয়া হলো…
  • ০৫ নভেম্বর ২০২৬
৯৫ বছর বয়সী বৃদ্ধের খোঁজ নিয়ে উপহার সামগ্রী পাঠালেন প্রধানম…
  • ০৫ নভেম্বর ২০২৬
ডিসেম্বরে নতুন পে স্কেলে বেতন পেতে পারেন এমপিওভুক্ত শিক্ষক-…
  • ০৫ নভেম্বর ২০২৬
৫৫ মাদ্রাসা প্রধানকে শোকজ, দেখুন তালিকা
  • ০৫ নভেম্বর ২০২৬
২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি
  • ০৫ নভেম্বর ২০২৬
জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসা…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950