আত্মপ্রকাশে বরিশাল বিশ্ববিদ্যালয় শিবির, জানা গেল সভাপতির পরিচয়

০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৬ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৫:২২ PM
ববি শিবির সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম

ববি শিবির সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম © সংগৃহীত

এবার প্রকাশ্যে এসেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। যদিও তিনি নিজে কখনো স্বীকার করেননি, দীর্ঘদিন থেকেই গুঞ্জন ছিল শিবিরের সভাপতি তিনি।

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের টাইমলাইনে স্ট্যাটাস দিয়ে প্রকাশ্যে আসেন তিনি । বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথম ক্যাম্পাস রাজনীতিতে প্রকাশ্যে এসেছে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি।

কেন্দ্রঘোষিত কর্মসূচির আলোকে ছাত্রশিবিরের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বিপরীতে মঙ্গলবার থেকে দুইদিন ব্যাপী প্রকাশনা উৎসব শুরু হয়েছে। আর সেই প্রকাশনা উৎসবকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন ববি শাখা শিবিরের সভাপতি৷ 

ববি শাখা শিবির সভাপতি আমিনুল ইসলামের ফেসবুক স্ট্যাটাসটি হলো:

"সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি" এই ভিশন নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কার্যক্রম পরিচালনা করছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে সাথে নিয়ে একটি শিক্ষা-বান্ধব ক্যাম্পাস বিনির্মাণে ছাত্রশিবির কার্যক্রম পরিচালনা করছে। ছাত্রশিবির সহাবস্থানের ভিত্তিতে ইতিবাচক ছাত্র রাজনীতিতে বিশ্বাস করে এবং জুলাই অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভূমিকা পালনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর সৃজনশীল প্রকাশনা সামগ্রী নিয়ে আজ বরিশাল বিশ্ববিদ্যালয়ে "প্রকাশনা উৎসব'২৫"অনুষ্ঠিত হতে যাচ্ছে, ইনশাআল্লাহ।'

পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের বিষয়ে ববি শিবিরের সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম বলেন, "খুব শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হবে।"

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9