জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার

০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৪ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৪৫ AM
জবিতে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার

জবিতে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রিসার্চ সেলের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘Practical Tips and Guidelines on Higher Studies and Publishing in High Impact Journal’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার (২ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এ সেমিনারে আলোচনা করেন মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সাইদুর রহমান। তিনি গবেষণা ক্ষেত্রে ফোকাস বাড়ানোর গুরুত্ব তুলে ধরে বলেন, ‘শিক্ষকতা ও অ্যাকাডেমিক কাজের পাশাপাশি গবেষণায় মনোযোগী হওয়া প্রয়োজন।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘যেকোনো বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য হওয়া উচিত উচ্চ শিক্ষা ও গবেষণা নিয়ে সভা-সেমিনার আয়োজনের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের নতুন জ্ঞান আহরণের জন্য সুযোগ সৃষ্টি করে দেয়া। এ ধরনের সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীরা গবেষণা প্রবন্ধ প্রকাশনার কলাকৌশল শিখতে পারবে, যা তাদের ক্যারিয়ার উন্নয়নে সহায়ক হবে।’

তিনি আরো বলেন, ‘শিক্ষার্থীরা বিসিএসের পেছনে দৌড়ে তাদের প্রোডাক্টিভিটি এইজ নষ্ট করার প্রবণতা বর্তমানে অনেকটা কমে আসছে, কারণ তারা গ্লোবালাইজেশনের এই যুগে দেশে-বিদেশে উচ্চ শিক্ষার মাধ্যমে নিজেদের ক্যারিয়ার গড়তে আগ্রহী হচ্ছে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।

ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন তার বক্তব্যে বলেন, ‘এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা ও গবেষণা প্রবন্ধ তৈরিতে আত্মবিশ্বাসী করে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক্সটারনাল অ্যাফেয়ার্স পরিচালক অধ্যাপক ড. নাছির আহমাদ স্বাগত বক্তব্য প্রদান করেন এবং সেমিনারের মডারেটর রসায়ন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন সঞ্চালনা করেন।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9