কুবি বিএনসিসির নতুন সিইউও তালহা জুবায়ের

০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০২ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৪৫ AM
মো. তালহা জুবায়ের ও কুবি লোগো

মো. তালহা জুবায়ের ও কুবি লোগো © সংগৃহীত

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ময়নামতি রেজিমেন্টের অধীন ৯ বিএনসিসি ব্যাটালিয়নের কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্লাটুনের ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) পদে পদোন্নতি পেয়েছেন ক্যাডেট সার্জেন্ট মো. তালহা জুবায়ের।

রবিবার (২ ফেব্রুয়ারি) ময়নামতি রেজিমেন্টের অ্যাডজুট্যান্ট মেজর মুনতাসীর আরাফাত স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়। তালহা জুবায়ের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

গত ১২ জানুয়ারি অনুষ্ঠিত সিইউও পদে পদোন্নতি পরীক্ষায় লিখিত, ড্রিল, অস্ত্র পরিচালনা, কমান্ড ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে সিইউও পদে মনোনীত হন তিনি।

নিজের অনুভূতি প্রকাশ করে তালহা জুবায়ের বলেন, সিইউও হিসেবে ময়নামতি রেজিমেন্ট কর্তৃক যে দায়িত্ব পেয়েছি, তা নিষ্ঠার সঙ্গে পালন করব এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনকে আরও এগিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। আমার লক্ষ্য থাকবে, ক্যাডেটরা যেন কাস্টমস ও এথিকস বজায় রেখে নিজেদের আরও দক্ষ ও চৌকস প্রমাণ করতে পারে। সবার দোয়া কামনা করছি যেন দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।

প্রসঙ্গত, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন ২০০৯ সালের ২৯ এপ্রিল যাত্রা শুরু করে। চলতি মাসের ৯ তারিখ রেজিমেন্ট সদর দপ্তরে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তালহা জুবায়েরকে সিইউও র‍্যাংক ব্যাজ পরানো হবে।

অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফ জয়, জামায়াত আমির বললেন— ‘ওয়েলডান’
  • ০৪ এপ্রিল ২০২৬
‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’— স্লোগানে ভারতের বিপক্ষে বাংলাদ…
  • ০৪ এপ্রিল ২০২৬
সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রী তারেক …
  • ০৪ এপ্রিল ২০২৬
রাজনীতির ইচ্ছা থাকলে শিক্ষকতা থেকে ইস্তফা দিয়ে আসুন: ডেপুটি…
  • ০৪ এপ্রিল ২০২৬
টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ০৪ এপ্রিল ২০২৬
‘বনলতা এক্সপ্রেস’ নয়, মেয়েকে নিয়ে ইংরেজি সায়েন্স ফিকশন সিনে…
  • ০৪ এপ্রিল ২০২৬