সড়ক ছাড়লেন তিতুমীরের শিক্ষার্থীরা, রাত ১১টায় নতুন কর্মসূচি ঘোষণা

০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪২ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৪৫ AM
মিছিল নিয়ে ক্যাম্পাসে ফিরে যাচ্ছেন শিক্ষার্থীরা

মিছিল নিয়ে ক্যাম্পাসে ফিরে যাচ্ছেন শিক্ষার্থীরা © সংগৃহীত

প্রায় ২ ঘণ্টা সড়ক অবরোধের অবরোধ তুলে নিয়েছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আজ রবিবার (২ ফেব্রুয়ারি) রাত ৮টার পর মিছিল নিয়ে ক্যাম্পাসে ফিরে যান তারা। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, রাত ১১টায় জরুরি সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

তিতুমীর ঐক্যের পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে আন্দোলনের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানানো হবে। এর আগে, সন্ধ্যায় শিক্ষামন্ত্রী অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের মন্তব্যের প্রতিবাদে ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ নামে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা।

অবশেষে, আন্দোলনকারীরা রাস্তা ছেড়ে দেওয়ার পর ডিএমপির ট্র্যাফিক গুলশান বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, যান চলাচল আবার স্বাভাবিক হয়েছে।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close