৮ দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা

০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫২ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৪৫ AM
ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা দিলেন শিক্ষার্থীরা

ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা দিলেন শিক্ষার্থীরা © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ফলাফল প্রকাশে বিলম্ব হওয়ায় আবাসিক হলে সিট বরাদ্দ না পেয়ে বিভাগে তালা দিয়েছে শিক্ষার্থীরা। আজ রবিবার (২ ফেব্রুয়ারি) তালা দিয়ে ৮ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

জানা গেছে, পরীক্ষার প্রায় ১১ মাস পর ১ম সেমিস্টারের ফলাফল প্রকাশিত হয়। এর মধ্যে হলে আসন বরাদ্দের সাক্ষাৎকারে মার্কশিট জমা দিতে না পারায় হলে আসন পায়নি ঐ শিক্ষাবর্ষের কোনো শিক্ষার্থী। পরে বিভাগ এবং হল দপ্তরে সমাধান না পেয়ে এসময় ঘটনাস্থলে আসেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. তুহিনুর রহমান, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. আশরাফুল আলম। তারা অবস্থানরত শিক্ষার্থীদের আশ্বস্ত করে শ্রেণীকক্ষে ফেরান। পরে শিক্ষার্থীরা দাবিসমূহ কলা অনুষদের ডিন বরাবর লিখিত আকারে জমা দেন।

আট দফা দাবিতে শিক্ষার্থীরা জানায়, বিভাগকে হলের সিটের দায় নিয়ে সিটের ব্যবস্থা করতে হবে, বিভাগকে সেশনজটমুক্ত করতে হবে, সেমিস্টার পরীক্ষার ৩ মাসের মধ্যে ফলাফল দিতে হবে, ইনকোর্স নম্বর সেমিস্টারের কমপক্ষে ৭ দিন আগে প্রকাশ করতে হবে, রুটিন অনুযায়ী ক্লাস নিতে হবে, বিভাগকে মাদকমুক্ত করতে হবে, আগামী ১৫ দিনের মধ্যে সিলেবাস দেওয়া এবং নিয়মিত ক্লাস-পরীক্ষা হচ্ছে কিনা তদারকি করতে হবে। 

শিক্ষার্থী ইনজামুল হক বলেন, ‘ফলাফল বিলম্বের কারণে আমরা আমাদের ন্যায্য হলের সিট পাইনি। তিনদিন যাবত বিভাগ, হল দপ্তর, প্রশাসনিক ভবনে ঘুরেছি। কিন্তু কেউ আমাদের সমাধান দিচ্ছে না। আরেক শিক্ষার্থী নাইমুল ইসলাম বলেন, বিভাগের স্বেচ্ছাচারিতার কোনো জবাবদিহিতা নেই। সেশনজট, ফলাফল দিতে দেরি করা, বিভিন্ন বিষয়ে অবহেলা লেগেই আছে।’

ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান ড. তুহিনুর রহমান বলেন, ‘বহি:স্থ শিক্ষকের নম্বর প্রেরণে বিলম্ব হওয়ায় শিক্ষার্থীদের ফলাফল প্রকাশে দেরি হয়েছে। তবে হল এলটমেন্টের সময় শিক্ষার্থীদের ফলাফল না হওয়ার বিষয়টি সুপারিশ আকারেও জানানো হয়েছিলো।’

কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ইমদাদুল হুদা বলেন, ‘শিক্ষার্থীদের দাবিসমূহ লিখিত আকারে পেয়েছি। দ্রুতই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9