আব্দুল্লাহরা মরে না—বেঁচে থাকে ঐক্য, সংগ্রাম ও সাহসের প্রতীক হয়ে

২৩ জানুয়ারি ২০২৫, ০৭:৩৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০২:০৩ PM
শহীদ আব্দুল্লাহ

শহীদ আব্দুল্লাহ © টিডিসি সম্পাদিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের একমাত্র নিহত শিক্ষার্থী শহীদ আব্দুল্লাহ। প্রথমবারের মতো নিজস্ব পরিবহন ব্যবস্থা চালু করেছে সোহরাওয়ার্দী কলেজ। কলেজটির বহরে প্রথমবারের মত যুক্ত হয়েছে দুটি দ্বিতল বাস। যার একটির নাম রাখা হয়েছে শহীদ আব্দুল্লাহর নামে। 

শহীদ আবদুল্লাহ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে ১০০ দিন চিকিৎসাধীন থেকে গতবছরের ১৪ নভেম্বর মারা যান তিনি।

উদ্বোধনের সময় সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায় বাসটির নামকরণের বিষয়ে বলেন, আমাদের প্রথম বাসটির নাম হচ্ছে শহীদ আব্দুল্লাহ। আমি এককভাবে এ বাসটির এই নামকরণ করেছি কারণ শহীদ আব্দুল্লাহর স্মৃতি আমার বুকের মধ্যে খুব কষ্ট দেয়। তাই আমি শহীদ আব্দুল্লাহকে স্মরণ করেছি। এসময় একটি আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

ছাত্র-জনতার জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের অন্তিম মুহূর্তে যখন সন্ত্রাসী গোষ্ঠী একের পর এক গুলি করে লাশ ফেলতে ব্যস্ত ঘাতকদের সেই গুলিতে ৫ আগস্ট আহত হন যুবক আব্দুল্লাহ। ঘটনা হয়ত এখানেই শেষ হয়ে যেত পারতো। কিন্তু না, আহত আব্দুল্লাহর লড়াই তখনো শেষ হয়নি। 

প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল হাসপাতাল ঘুরে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচে) এ এসে লড়াই থেকে মুক্তি পান। দীর্ঘ ১০০ দিনের লড়াইয়ের পর অসহায় আত্মসমর্পণ করেন মৃত্যু নামক এক ভয়াবহ সত্যির কাছে। তবে জীবনে কিছু লড়াই হেরে গিয়েও যে জিতে যাওয়া যায় তাই দেখিয়ে দিয়ে গেলেন শহীদ আবদুল্লাহ। 

আবদুল্লাহর বীরের মত বুক চেতিয়ে লড়াই করবার যে সাহসিকতা দেখিয়েছেন তা অমর হয়ে থাকবে সারাজীবন। তাই বলাই যায় আব্দুল্লাহরা ঐক্য, সংগ্রাম ও সাহসিকতার প্রতীক।

শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি নিয়ে ধোঁয়াশা, যা বলছে ম…
  • ২২ এপ্রিল ২০২৬
পদ্মায় নৌ পুলিশের ওপর দুর্বৃত্তদের হামলা, আহত ৬
  • ২২ এপ্রিল ২০২৬
প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ২২ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে কন্টেইনার জাহাজে ইরানের হামলা
  • ২২ এপ্রিল ২০২৬
মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডে ১৫ বসতঘর পুড়ে ছাই
  • ২২ এপ্রিল ২০২৬
পানিশূন্যতা কী? শরীরে এর লক্ষণগুলো কীভাবে বুঝবেন
  • ২২ এপ্রিল ২০২৬