র‍্যাগিং হলে কঠোর পদক্ষেপ নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন: জবি উপাচার্য

২৩ জানুয়ারি ২০২৫, ০৫:০২ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০২:০৩ PM
জবি উপাচার্য মো. রেজাউল করিম

জবি উপাচার্য মো. রেজাউল করিম © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য মো. রেজাউল করিম বলেছেন, ক্যাম্পাসে র‍্যাগিংয়ের ঘটনা ঘটলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে। আমরা চাই না আবরার কিংবা অবন্তিকার মতো সম্ভাবনাময়ী শিক্ষার্থীরা আমাদের মাঝ থেকে হারিয়ে যাক। র‍্যাগিং ও বুলিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে প্রশাসন। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে র‍্যাগিং ও বুলিং প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শ্রেণি–প্রতিনিধিরা অংশ নেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রেজাউল করিম, বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন, প্রক্টর তাজাম্মুল হক ও র‍্যাগিং–বুলিং প্রতিরোধ কমিটির আহ্বায়ক মুহাম্মদ আকরামুজ্জামান।

প্রক্টর তাজাম্মুল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর শিক্ষার্থীরা নানাভাবে র‍্যাগিংয়ের শিকার হন, তাই তাঁরা মানসিকভাবে ভেঙে পড়েন। আমাদের সবার এসবের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, ছাত্র উপদেষ্টাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে নির্বাচনী পরীক্ষায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close