ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

১৯ জানুয়ারি ২০২৫, ০২:৩৪ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
সংঘর্ষে আহত ঢাকা কলেজের শিক্ষার্থী ননী কুমার সাহা

সংঘর্ষে আহত ঢাকা কলেজের শিক্ষার্থী ননী কুমার সাহা © সংগৃহীত

রাজধানীর সাইন্সল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ৫  শিক্ষার্থী আহত হয়েছেন। রবিবার (১৯ জানুয়ারি) দুপুর পৌনে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।  

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজর অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।

ননী কুমার সাহা নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন,  ‘আমরা সাইন্সল্যাবে দাঁড়িয়ে ছিলাম। এসময় ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা আমাদের কয়েকজনের ওপরে অতর্কিত হামলা চালায়। এসময় মাথায় গুরুতর আঘাত পাই। পরে আমার দুই বন্ধু নাহিন ও সাইদুর আমাকে হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন বলে শুনেছি। তারা ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’  

ঢাকা কলেজের বিজ্ঞান বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী ফাহাদ বলেন, 'কোন কারণ ছাড়াই সাইন্সল্যাব থেকে আমাকে সিটি কলেজের শিক্ষার্থীরা মারধর করে। আমার চোখে আঘাত লেগে রক্ত জমে গিয়েছে।' 

সিটি কলেজের শিক্ষার্থী আবরার বলেন, 'ঢাকা কলেজের সামনে আমাকে অতর্কিতভাবে কিল-ঘুষি মারে। এই কলেজের এক ভাই আমার সেইফটির জন্য ক্যাম্পাসের ভিতরে নিয়ে আসেন।'

এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস স্যারের কাছে জানতে চাইলে তিনি বলেন, 'কোন ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে সেটা বলতে পারছি না। তবে আমরা আমাদের শিক্ষার্থীদের ক্যাম্পাসের ভিতরে নিয়ে এসেছি।'

বিদেশগমনে নিয়েছিলেন বিভাগীয় সুপারিশ, বার কাউন্সিল প্রিলিতেও…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিকরণ হচ্ছে ভোলার তিন শিক্ষা প…
  • ০১ আগস্ট ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প…
  • ০১ আগস্ট ২০২৬
শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের মৃত্যুদণ্ড
  • ০১ আগস্ট ২০২৬
জৈন্তাপুরে ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ৩১ জুলাই ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ৩১ জুলাই ২০২৬