ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কবি নজরুল কলেজের শিক্ষার্থীর

২৮ ডিসেম্বর ২০২৪, ১২:১০ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৭ PM
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল © ফাইল ফটো

গাজীপুরের তারগাছাতে ট্রাকের ধাক্কায় সরকারি কবি নজরুল কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে তারাগাছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আসিফ আদনান। তিনি লক্ষ্মীপুরের রায়পুর সদরের আমিন শরীফের ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ভাড়া থাকতেন। এ ঘটনায় মো. ইকবাল হাসান (২০) নামে আরও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

এদিন সকাল সোয়া ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আসিফ আদনানকে মৃত ঘোষণা করেন। আহত অপর শিক্ষার্থীকে জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

হাসপাতালে নিয়ে আসা সহপাঠী মো. আতাউর ইসলাম জানান, আজ ভোরে মোটরসাইকেলে করে আমার দুই বন্ধু আসিফ ও হাসান গাজীপুরে ঘুরতে গিয়েছিল। এ সময় তারাগাছ এলাকায় দ্রুতগতির একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গাজীপুর থেকে গুরুতর আহত অবস্থায় কবি নজরুল কলেজের দুই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলে আনা হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক আসিফ আদনান নামে এক শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। অপর আহত শিক্ষার্থী হাসানের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। 

আম-জাম যখন ধরবে, আমি খাব, আমাকে পাঠাবেন
  • ১৪ এপ্রিল ২০২৬
অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় চবি শিক্ষার্থীর উপর হামলা
  • ১৪ এপ্রিল ২০২৬
মেট্রোরেলের পিলারে তারেক রহমানের গ্রাফিতি
  • ১৪ এপ্রিল ২০২৬
জমি নিয়ে দ্বন্দ্ব হলেই দেন মামলা, বাবা-ছেলের কাণ্ডে হয়রানিত…
  • ১৪ এপ্রিল ২০২৬
সর্বোচ্চ ‘নকল ধরা কমিটি’র আহ্বায়ক হওয়ার যোগ্যতা আছে শিক্ষাম…
  • ১৪ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৩১, আবেদন শেষ…
  • ১৪ এপ্রিল ২০২৬