রাতে ঢাকা কলেজের সামনে ৭টি ককটেল বিস্ফোরণ

২৫ ডিসেম্বর ২০২৪, ১২:১৭ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৪ PM
ঢাকা কলেজ

ঢাকা কলেজ © টিডিসি ফটো

ঢাকা কলেজের সামনে এক ঘণ্টার ব্যবধানে ৭টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কলেজের আবাসিক শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

সোমবার (২৪ ডিসেম্বর) রাত ১০টা থেকে ১১টার মধ্যে ঢাকা কলেজে মূল ফটক, কলেজ সংলগ্ন মিরপুর রোডের একাধিক স্থানে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ঢাকা কলেজের শিক্ষার্থী, পুলিশ ও গোয়েন্দা সূত্র থেকে এ তথ্য জানা যায়।

প্রত্যক্ষদর্শীদের সূত্রমতে, ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ পরবর্তী সময়ে ঢাকা কলেজে মূল ফটকের সামনে দুইটি, নায়েমের গলি ও মিরপুর রোডে চারটি এবং তেল পাম্পের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ককটেল বিস্ফোরণের সময় নায়েম গলিতে অবস্থানরত ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক জামিল বলেন, এই মাত্র আমরা যারা পদবঞ্চিত, ত্যাগী, পরিশ্রমী ছাত্রদলের যারা ছিল তাদের উপর অতর্কিতভাবে বোমা হামলা করা হয়েছে। আমরা নিজ চোখে দেখছি দুইটা মটর সাইকেল নিয়ে আসছে রাকিব নাছিরের অনুসারীরা এরা ওদিক(নীলক্ষেত) দিয়ে চলে গেছে। আমরা তাদেরকে ধাওয়া করে ধরতে পারি নাই।

ঢাকা কলেজ ছাত্রদলের নতুন কমিটির আহবায়ক পিয়াল হাসান বলেন,এমন ঘটনা আমি জানি না। পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে শুনতে পেরেছি। আমাদের কেউ এই ঘটনার সাথে জড়িত থাকার প্রশ্নই আসে না। বিশেষ করে ৫ আগস্টের পরে অনেক সুবিধাভোগী দলে অনুপ্রবেশের চেষ্টা করছে। তারা বিভিন্ন ভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। 

কমিটি নিয়ে বিক্ষোভের বিষয়ে তিনি বলেন, যারা বিক্ষোভ করছে তাদের অনেকেই আমাদের দীর্ঘদিনের সহযোদ্ধা। কমিটি দিলে ভুল ভ্রান্ত্রি হতে পারে। কেন্দ্র থেকে নির্দেশনা আছে দ্রুত কমিটি পূর্ণাঙ্গ করার। কমিটি পূর্ণাঙ্গ করার সময় যোগ্যরা পদ পাবেন।

এ বিষয়ে ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, বিষয়টি আমরা জানি না। তবে নিউমার্কেট থানার ওসিকে আমরা বলেছি নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে।

নিউমার্কেট থানার ওসি মোহসেন উদ্দীন বলেন, আজ ঢাকা কলেজের ছাত্রদলের কমিটি হয়েছে। পদবঞ্চিতদের বিক্ষোভ পরবর্তী ককটেল বিস্ফোরণ হয়েছে। এজন্য উত্তেজনা পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামীকাল সকাল থেকে ঢাকা কলেজ এলাকায় পুলিশ মোতায়েন থাকবে।

ভুল রিপোর্টের অভিযোগে জাবি মেডিকেলে শিক্ষার্থীদের তালা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
না ফেরার দেশে ঢাবির আরেক অবসরপ্রাপ্ত অধ্যাপক
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
জীবনসঙ্গী হিসাবে কে ভালো, কে খারাপ, সিদ্ধান্ত নিতে নিজেকে ক…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ১০ অক্টোবর প…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে তিন বিচারককে ঘিরে আইনজীবীদের ক্ষোভ, প্রত্যাহারের দ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে রাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9