ইবি শিক্ষার্থীদের হলে প্রবেশের সময়সীমা বেঁধে দিল প্রশাসন 

২২ ডিসেম্বর ২০২৪, ০৮:০০ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪০ PM
ইবি

ইবি © টিডিসি ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক হলে প্রবেশের সময়সীমা বেধে দিয়েছে হল প্রশাসন। মেয়েদের ক্ষেত্রে মাগরিবের আজান হওয়ার ১৫ মিনিট এবং ছেলেদের ক্ষেত্রে রাত ১১টার মধ্যে হলে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও শহিদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. শেখ এ.বি.এম জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, গতকাল অনুষ্ঠিত প্রভোস্ট কাউন্সিলের ১৪০ তম সাধারণ সভায় উঠে আসা তিন নাম্বার প্রস্তাবের প্রেক্ষিতে ছাত্র ও ছাত্রীদের রাতে হলে প্রবেশের সময় নির্ধারণ প্রসঙ্গে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে বলা হয়, ছাত্রদের প্রতিটি হলে রাত ১১ টার মধ্যে শিক্ষার্থী প্রবেশ বাধ্যতামূলক। আর ছাত্রীদের হলে মাগরিবের আজান হওয়ার ১৫ মিনিটের মধ্যে প্রবেশ বাধ্যতামূলক। শিক্ষার্থীদের স্ব-স্ব হল ব্যতিরেকে জন্য হলে অবস্থান নিষিদ্ধ।

এছাড়াও শীতকালীন ছুটির সময় প্রতিটি হলের চারিদিকে নিরাপত্তা টহল বাড়ানো, রাত্রিবেলায় অতিরিক্ত ২ জন এবং দিনের বেলায় অতিরিক্ত ১ জন নিরাপত্তা প্রহরী প্রতিটি হলের চারিদিকে পাহারারত থাকা, গত জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মোট ৬ মাসের বকেয়া ভর্তুকি দ্রুত হল ফান্ডে জমাদানের অনুরোধ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়। 

অবশ্য শীতকালীন ছুটিতে আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য ডাইনিং খোলা রাখা প্রসঙ্গে ধোঁয়াশা এখনও কাটেনি। একাধিক হলের ডাইনিং ম্যানেজার ডাইনিং চালু রাখার ক্ষেত্রে অপারগতা দেখাচ্ছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে রাতে প্রভোস্ট কাউন্সিল জরুরি সভা করবে বলে জানানো হয়েছে।

ট্যাগ: ইবি
নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বড় সিদ্ধান্ত নিল চ্যাটজিপিটি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এবার লোডশেডিংয়ের শিডিউল দিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যসেবা ‘সুবিধা’ নয়, প্রতিটি নাগরিকের অধিকার: ডা. জুব…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নভোএয়ার লিমিটেড নিয়োগ দেবে ১০ সিনিয়র এক্সিকিউটিভ, আবেদন ১৮ …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বর্জ্য থেকে জৈব সার-বিদ্যুৎ উৎপাদনের স্বপ্ন, এখন দুর্গন্ধে …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9