বাউবির পরীক্ষা গ্রহণের পদ্ধতি হবে সবার জন্য মডেল: উপাচার্য

২১ ডিসেম্বর ২০২৪, ১০:২৭ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
বাগেরহাটে পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম

বাগেরহাটে পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম © ফাইল ছবি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, এখন থেকে বাউবির পরীক্ষাসমূহ নেওয়ার পদ্ধতি, সার্বিক ব্যবস্থাপনা ও পরিবেশ হবে দেশের সবার জন্য অনুসরণীয় মডেল। ফ্যাসিস্ট সরকারের বিগত ১৫ বছরে ত্রুটিপূর্ণ পরীক্ষা পদ্ধতি ও অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থার কারণে দেশের সার্বিক শিক্ষাব্যবস্থা প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছিল। শিক্ষা নিয়ে তামাশার দিন শেষ। বাউবিকে এমন আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিএ ও বিএসএস প্রোগ্রামের পরীক্ষা-২০২২ এর বাগেরহাট সরকারি মহিলা কলেজ ও খানজাহান আলী ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য। এ সময়ে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, এখান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা বাউবিকে নিয়ে গর্ব করতে পারেন। এ সময় পরীক্ষা কেন্দ্র দুটিতে সার্বিক ব্যবস্থাপনা, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য উপাচার্য সন্তোষ প্রকাশ করেন। তিনি স্থানীয় প্রশাসনসহ পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালনকারী সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। 

আরো পড়ুন: কৃষিগুচ্ছের ওরিয়েন্টেশন, ডিগ্রি ও বিশ্ববিদ্যালয় পরিবর্তন নিয়ে নতুন নির্দেশনা

আগামী দিনগুলোতে অনুষ্ঠিতব্য সব পরীক্ষার যথাযথ ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য কেন্দ্র সচিব ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরকে নির্দেশনা দেন উপাচার্য। পরিদর্শনকালে উপাচার্যের সঙ্গে ছিলেন বাগেরহাট উপ-আঞ্চলিক কেন্দ্রের যুগ্ম-আঞ্চলিক পরিচালক মো. রুহুল কুদ্দুসসহ অন্য কর্মকর্তারা।

শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষকতার পাশাপাশি কাজিগিরি, এমপিওভুক্ত ২৯ শিক্ষককে শোকজ
  • ২০ এপ্রিল ২০২৬
জাবিরদের প্রতিনিধি হয়ে সংসদে যাচ্ছেন রোকেয়া বেগম
  • ২০ এপ্রিল ২০২৬
নতুন নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে ইরান
  • ২০ এপ্রিল ২০২৬
দাওয়াত না পেয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ কর…
  • ২০ এপ্রিল ২০২৬