ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি দোলন, সম্পাদক তালহা

২০ ডিসেম্বর ২০২৪, ০৭:২৩ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
সভাপতি দেলাওয়ার হোসাইন দোলন এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান তালহা

সভাপতি দেলাওয়ার হোসাইন দোলন এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান তালহা © টিডিসি সম্পাদিত

ঢাকা কলেজ সাংবাদিক সমিতির (ঢাকসাস) কার্যনির্বাহী পরিষদ ২০২৪-২৫ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এখন টেলিভিশনের প্রতিবেদক দেলাওয়ার হোসাইন দোলন এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদক মেহেদী হাসান তালহা। 

দেলাওয়ার হোসাইন দোলন ঢাকা কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী এবং মেহেদী হাসান তালহা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী। শুক্রবার (২০ ডিসেম্বর) ঢাকা কলেজ সাংবাদিক সমিতি (ঢাকসাস) নির্বাচন বাস্তবায়নে গঠিত কমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। যেখানে বলা হয়- এর আগে ঢাকসাস-এর নিজস্ব অফিসে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

নবগঠিত কমিটিতে সহসভাপতি হয়েছেন দৈনিক দেশ রূপান্তরের সহসম্পাদক নাজমুল হাসান। এছাড়াও অর্থ সম্পাদক হয়েছেন এসএ ভিটির প্রতিবেদক রহমতউল্লাহ, দপ্তর সম্পাদক বিবার্তা ২৪-এর শাখাওয়াত আল হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এখন টেলিভিশনের প্রতিবেদক ওমর ফারুক। 

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলা ক্যাম্পাস প্রতিবেদক মো. ফয়সাল আহমেদ, প্রজন্ম নিউজ ২৪-এর ক্যাম্পাস প্রতিবেদক জিসান আহমেদ, নাগরিক টিভির ক্যাম্পাস প্রতিবেদক মাহফুজুর রহমান।

নির্বাচনে প্রধান কমিশনার ছিলেন ঢাকা কলেজ সাংবাদিক সসিতির সাবেক সভাপতি ও দৈনিক সমকালের প্রতিবেদক তবিবুর রহমান। এছাড়া নির্বাচন কমিশনার ছিলেন ঢাকসাস-এর সাবেক সাধারণ সম্পাদক ও এখন টেলিভিশনের প্রতিবেদক হাসিব বিল্লাহ, সাবেক ঢাকসাস সভাপতি ও দৈনিক কালবেলার প্রতিবেদক মাহমুদুল হাসান, সাবেক সভাপতি ও আরটিভির প্রতিবেদক বিল্লাল হোসাইন সাগর।

প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়ে বিএনপিতে যোগ দিলেন উপজেল…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
এনসিপির পর এবার বিএনপি প্রার্থীর প্রার্থীতা বাতিলের আবেদন জ…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ডিআইইউসাস বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন দ্য ডেইলি ক্যাম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে ১০ম বার্ষিক নাট্যোৎসব শুরু
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত জোটের প্রার্থী
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ডাকসুর উদ্যোগে ছাত্রী হলে বিনামূল্যে টিকাদান শুরু, একদিনেই …
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬