১২ দিনের ছুটিতে যাচ্ছে হাবিপ্রবি, বন্ধ থাকবে হল

১৯ ডিসেম্বর ২০২৪, ০৯:০৫ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
হাবিপ্রবি ফটক

হাবিপ্রবি ফটক © সংগৃহীত

শীতকালীন ছুটি ও যীশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষ্যে ১০ দিনের ছুটি পাচ্ছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা। পাশাপাশি দুইদিন সাপ্তাহিক ছুটি থাকায় মোট ১২ দিন ছুটি পাবেন তারা। ছুটি শেষে আগামী ১ জানুয়ারি থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের ক্লাসকার্যক্রম চালু হবে।

এই সময়ে সব ধরনের ক্লাস-পরীক্ষার পাশাপাশি আবাসিক হলগুলোও বন্ধ থাকবে। আজ বৃহস্প্রতিবার (১৯ ডিসেম্বর) হল কতৃপক্ষ কর্তৃক এক নোটিশের মাধ্যমে বিষয়টি জানানো হয়। 

নোটিশে বলা হয়েছে, শীতকালীন ছুটি যীশু খ্রীষ্টের জন্মদিন উপলক্ষ্যে আগামী ২১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত হল বন্ধ থাকবে। আগামী ১ জানুয়ারিতে যথারীতি হল খুলে দেওয়া হবে। বন্ধের মধ্যে কোন ছাত্র/ ছাত্রীকে হলে অবস্থান বা প্রবেশের অনুমতি দেওয়া হবে না। 

নোটিশে আগামীকাল বিকাল ৫টার মধ্যে সকল আবাসিক ছাত্র-ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে পি.এইচ.ডি/মাস্টার্স ছাত্র/ ছাত্রীরা সুপারভাইজার এর সুপারিশক্রমে হলে অবস্থান করতে পারবেন বলে জানানো হয়েছে। 

আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬
গুপ্ত রাজনীতি বন্ধের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ‘…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবির তিন সাংবাদিককে হেনস্তায় ছাত্রদল কর্মী, সমিতিতে এসে দু…
  • ২২ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে বীরশ্রেষ্ঠদের নামে গ্যালারি নামকরণ
  • ২২ এপ্রিল ২০২৬