যবিপ্রবির অ্যাকাডেমিক কাউন্সিলে নতুন পাঁচ মুখ

১৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৪২ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অ্যাকাডেমিক কাউন্সিলে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক নতুন পাঁচ সদস্যকে মনোনয়ন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ. এস. এম কাসেম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। 

নতুন সদস্যরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ওয়াহেদুজ্জামান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, ঢাবির সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. এম. এম. এ হাসেম ও ঢাবির উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ধারা ২১ (১)( ঞ) ২১ (২) অনুযায়ী উক্ত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলে গবেষণা সংস্থা ও উচ্চতর শিক্ষাকেন্দ্রে কর্মরত পাঁচ জন বিশিষ্ট ব্যক্তিকে সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হলো। তারা আগামী দুই বছর অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

বাগেরহাটে নিজ ঘরের আড়ায় ঝুলছিল ভ্যানচালকের মরদেহ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
১৮ জোড়া ট্রেন বন্ধ, লাকসামে পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি কোটি ট…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বড় সিদ্ধান্ত নিল চ্যাটজিপিটি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এবার লোডশেডিংয়ের শিডিউল দিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যসেবা ‘সুবিধা’ নয়, প্রতিটি নাগরিকের অধিকার: ডা. জুব…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9