নিহত সালমানের পরিবারকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহায়তা

১৮ ডিসেম্বর ২০২৪, ১২:০৯ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM
সালমান আজাদীর পরিবারকে অর্থ সহায়তা তুলে দিচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি

সালমান আজাদীর পরিবারকে অর্থ সহায়তা তুলে দিচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি © টিডিসি

গত ২৮ মার্চ সড়ক দুর্ঘটনায় নিহত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী সালমান আজাদীর পরিবারকে অর্থ সহায়তা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সালমানের পরিবারকে ১ লাখ ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপস্থিতিতে এ অর্থ হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুষার কান্তি সাহা ও সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম এবং পরিবহন প্রশাসক ড. আহমেদ শাকিল হাসমী। সালমান আজাদীর পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তার মা, স্ত্রী ও সন্তান। 

উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, ‘একজন শিক্ষার্থীর পাশে এভাবে দাঁড়ানো অবশ্যই প্রশংসনীয় কাজ। এমন মানবিক কাজে সবাই এগিয়ে আসবে আশা করি। আমাদের জায়গা থেকে আরও কোনভাবে সহযোগিতা করার চেষ্টা অব্যাহত থাকবে।’

জানা যায়, সড়ক দুর্ঘটনার ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সালমান আজাদীর মৃত্যুর পর পরই সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমীর উদ্যোগে ও শিক্ষার্থীদের সহায়তায় গঠন করা হয় সালমান আজাদী ট্রাস্ট ফান্ড। এই ট্রাস্ট ফান্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও নানান সংগঠন থেকে অর্থ সংগ্রহ করে ৫ লাখ টাকা সহায়তা প্রদান করা হয়। 

উল্লেখ্য, শিক্ষক সমিতির পক্ষ থেকে শিক্ষকদের এক মাসের বেতন থেকে ন্যূনতম ৫০০ টাকা বা এর বেশি অর্থ সালমান আজাদীর পরিবারকে দেওয়ার ঘোষণা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে ১৭ ডিসেম্বর অর্থ হস্তান্তর সম্পন্ন করা হয়।

আধুনিক ও নান্দনিক রূপ পেল ডাকসু সংগ্রহশালা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আদানির বিদ্যুৎ নিয়ে সুখবর মিলল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে নিজ ঘরের আড়ায় ঝুলছিল ভ্যানচালকের মরদেহ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
১৮ জোড়া ট্রেন বন্ধ, লাকসামে পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি কোটি ট…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9