ছাত্রলীগের বিচার দাবিতে চবি ছাত্রদলের প্রতিবাদ মিছিল 

১০ নভেম্বর ২০২৪, ০৫:৫২ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
চবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল © টিডিসি ফটো

বিগত ১৬ বছরের আওয়ামী শাসনামলে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রলীগের হামলা, মারধর ও চাঁদাবাজিতে জড়িত ছাত্রলীগের নেতাকর্মীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। আজ রবিবার (১০ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।  

এসময় উপস্থিত ছিলেন চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মামুন উর রশিদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. ইয়াছিন এবং সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়।

সভাপতি আলাউদ্দীন মহসিন বলেন, ‘বিগত ১৫ বছর ধরে দেশের শিক্ষাঙ্গন ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম ও স্বৈরাচারী শাসনের দ্বারা কলুষিত হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের উপর বর্বর হামলা ও নির্যাতন চালিয়ে শিক্ষার পরিবেশ ধ্বংস করা হয়েছে। এই প্রেক্ষাপটে আমরা সকল অপরাধীদের গ্রেফতার ও বিচার দাবি করছি।’

সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল নোমান বলেন, ‘পতিত আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আবারো মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে। দেশি বিদেশি ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আমরা ছাত্র-জনতাকে নিয়ে তাদের ষড়যন্ত্র নস্যাৎ করতে প্রস্তুত আছি। আমরা শহিদের রক্তের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে কোনো মূল্যেই স্বৈরাচারী গণহত্যাকারীদের প্রতিহত করবো। এ দেশে আর যেন কখনো এ স্বৈরাচারী শক্তির উত্থান না হতে পারে আমরা সজাগ আছি। সময়ের ডাকে ছাত্রদল সব সময়ই সাড়া দিবে।’

মিছিলে শাখা ছাত্রদলের বিভিন্ন বিভাগ, হল ও ফ্যাকাল্টির নেতাকর্মীরা অংশ নেন। প্রতিবাদ সমাবেশ শেষে শহিদ মিনার থেকে মিছিল শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অতিক্রম করে জিরো পয়েন্ট গিয়ে সমাপ্ত হয়।

আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের হয়ে মাঠে নামতে পারতেন রোনা…
  • ২৯ জুন ২০২৬
দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে শেষ ষোলোয় কানাডা
  • ২৯ জুন ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল, সম্পাদক…
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলিয়ান কিংবদন্তি যেভাবে বদলে দিয়েছেন জাপানি ফুটবল
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬