জবি ইসলামি ছাত্র আন্দোলনের ৩ সদস্যের কমিটি ঘোষণা

১০ নভেম্বর ২০২৪, ০৭:২৬ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
ইসলামি ছাত্র আন্দোলনের ৩ সদস্যের কমিটি ঘোষণা

ইসলামি ছাত্র আন্দোলনের ৩ সদস্যের কমিটি ঘোষণা © সংগৃহীত

ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখায় তিন সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল ওয়াহিদ ও সাধারণ সম্পাদক হিসেবে ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান আকাশ। 

শনিবার (৯ নভেম্বর) কমিটিকে শপথ পড়ান ইসলামী ছাত্র আন্দোলনপাবলিক বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক খাইরুল আহসান মারজান। এর আগে ৩ নভেম্বর এ কমিটি ঘোষণা হয়। তিন সদস্যের কমিটির সহসভাপতি হিসেবে রয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোফাচ্ছেল হোসাইন সৈকত। 

কমিটির সাধারণ সম্পাদক আশিকুর রহমান বলেন, আলহামদুলিল্লাহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক পর্যায়ে তিন সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে কমিটিতে সদস্য সংখ্যা আরও বৃদ্ধি করা হবে। 

ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ ও সকল অপসংস্কৃতি দূর করে ইসলামিক সংস্কৃতিকে সকলের সামনে ফুটিয়ে তুলতে ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ কাজ করে যাবে। অন্যান্য ছাত্রসংগঠনকে সঙ্গে নিয়ে আমরা একটি সুন্দর ক্যাম্পাস গঠনে কাজ করে যাবো ইনশাআল্লাহ। 

অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইকবাল হোসেন সিকদার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটিকে অভিনন্দন। আল্লাহ রব্বুল আলামীন নতুন দায়িত্বপ্রাপ্ত সবাইকে তাঁর দ্বীনের জন্য কবুল করুন। আমরা যেন দ্বীনের কল্যাণের জন্য সবাই একসঙ্গে হাতে হাত রেখে কাজ করতে পারি সেই তাওফিক আমাদের দান করুন। আমিন।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9