পলিসি মেকার ও একাডেমিয়ানদের কোলাবোরেশন সমাজে কল্যাণ বয়ে আনবে: নোবিপ্রবি উপাচার্য

০৮ নভেম্বর ২০২৪, ০৮:৪৭ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM

© টিডিসি ফটো

দেশের পলিসি মেকার ও একাডেমিয়ান উভয়ের মাঝে সহযোগিতামূলক সম্পর্ক সমাজের জন্য ইতিবাচক কল্যাণ বয়ে নিয়ে আসবে বলে মন্তব্য করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। শুক্রবার (৮ নভেম্বর) সকাল ১০.০০ টায়  নোবিপ্রবিতে আয়োজিত ‘মেশিন ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস’ শীর্ষক ২য় আন্তর্জাতিক কনফারেন্স উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। 

এসময় কনফারেন্স সেক্রেটারি মো. শাহরিয়ার সেতুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহামন ভূঞা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অর্গানাইজিং চেয়ার মো. ইফতেখারুল আলম ইফাত এবং তানজিনা ফাতেমা প্রভা।  

এছাড়াও কনফারেন্সে মূল বক্তা ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অধ্যাপক ও গবেষক প্রফেসর নিকোলা কাসাবভ, প্রফেসর মোহাম্মদ স্লিম আলুইনি, প্রফেসর ড. মো. আব্দুর রাজ্জাক, প্রফেসর সোজো ইনু, প্রফেসর ড. মোহাম্মদ আলী মনি।

উদ্‌বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, ‘উন্নত এবং উন্নয়নশীল উভয় দেশের ছাত্রছাত্রী, শিক্ষক এবং গবেষকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে তুলতে হবে। এতে করে উন্নত দেশগুলোর প্রভাবে উন্নয়নশীল দেশগুলোতেও প্রযুক্তিগত উন্নয়ন ঘটবে। আমরা যাই করি না কেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে করা উচিত।’

কনফারেন্সের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপাচার্য তাঁর বক্তব্যে আরও বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে এই কনফারেন্সে দেশ বিদেশের বিভিন্ন গবেষকগণ অংশ নিয়েছেন। আমি আশা করি আমাদের শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য এমনকি দেশের মানুষের জন্য বিশেষ করে নতুন প্রজন্মের জন্য মোটিভেশনের ক্ষেত্র তৈরি করবে। আমি বিশ্বাস করি এই কনফারেন্স নতুন কিছু পথ খুঁজে দিবে, কীভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে উদ্ভাবনের সাথে, চতুর্থ শিল্প বিপ্লবের সাথে খাপ খাওয়াতে পারবে বিভিন্ন দেশ বিশেষ করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ। কিছু মানুষ নিত্য নতুন উদ্ভাবনকে ভয় পায় এটা ভেবে যে তাতে সফল হতে পারবে নাকি ব্যর্থ হবে। যখন সফল হতে পারে তখন সেটাকে ইতিবাচক বলে মনে করে, অন্যথায় নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রদর্শন করে। মূলত উদ্ভাবনের কোন সীমারেখা নেই।’ 

নোবিপ্রবির ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) ও পাঁচটি বিভাগ- ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস), কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) ও পরিসংখ্যান যৌথভাবে ৮-৯ নভেম্বর দুদিনব্যাপী কনফারেন্সের আয়োজন করেছে। কনফারেন্সে বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশের বিখ্যাত বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানের ২১৬ জন গবেষক ৪৬ টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। ইভেন্টগুলোর মধ্যে ছিল টেকনিক্যাল  সেশন, কি-নোট সেশন, গ্র্যাজুয়েট ফোরাম। কনফারেন্সে টেকনিক্যাল ট্র্যাকস হিসেবে ছিলেন এআই অ্যান্ড সফট কম্পিউটিং, স্মার্ট সেন্সিং অ্যান্ড সিকিউরিটি, ইমেজিং অ্যান্ড কম্পিউটার ভিশন।

এবার কনফারেন্সে মোট ১৬৪ টি পেপারের মধ্যে ৪৬ টি পেপার চূড়ান্তভাবে মনোনীত হয়েছে। পেপার গ্রহণযোগ্যতার হার ২৮ শতাংশ। আন্তর্জাতিক এ কনফারেন্সে উপস্থাপনকৃত সব পেপার মেশিন ইন্টেলিজেন্স এবং ইমার্জিং টেকনোলজিস নামে বিখ্যাত আন্তর্জাতিক প্রকাশনীর কার্যপ্রণালি স্প্রিংগার এর ‘স্কুপাস ইনডেক্সড লেকচার নোটস ইন নেটওয়ার্কস এবং সিস্টেমস’ এ প্রকাশিত হবে। এমআইইটি ২০২৪ এ ৪১ শতাংশ আন্তর্জাতিক অ্যাফিলিয়েটেড পেপার আছে যেখানে ১৪ টি দেশের বিভিন্ন গবেষকরা যুক্ত আছেন।

 

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9