জবি ছাত্রী হলের নতুন প্রভোস্ট হলেন আঞ্জুমান আরা

০৮ নভেম্বর ২০২৪, ১০:০৫ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
অধ্যাপক ড. আঞ্জুমান আরা

অধ্যাপক ড. আঞ্জুমান আরা © টিডিসি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আঞ্জুমান আরা। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট হিসেবে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী সময়ে দুই বছরের জন্য পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আঞ্জুমান আরাকে নিযুক্ত করা হলো।

আরও পড়ুন: জবিতে ময়লার ভাগাড় পরিষ্কার করে ছাত্রদলের বৃক্ষরোপণ

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ আদেশ ১০ নভেম্বর থেকে কার্যকর হবে। দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

গত ১৯ সেপ্টেম্বর ছাত্রী হল প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছিলেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাবিনা শরমীন। পরে ২৭ অক্টোবর তিনি বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পান।

নবম পে-স্কেল: জুলাই থেকে শতভাগ বেসিক বাড়ছে সরকারি চাকরিজীবী…
  • ২৯ জুন ২০২৬
শিশুদের সোশ্যাল মিডিয়া আসক্তি রুখবে কে? চাপের মুখে টেক জায়া…
  • ২৯ জুন ২০২৬
ঝুট ব্যবসাকে কেন্দ্র করে মোটরসাইকেলের মহড়া, শিল্প এলাকায় আ…
  • ২৯ জুন ২০২৬
বাংলাদেশি এক চিকিৎসকের ফিলিস্তিনের গাজায় যাওয়ার গল্প
  • ২৯ জুন ২০২৬
আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের হয়ে মাঠে নামতে পারতেন রোনা…
  • ২৯ জুন ২০২৬
দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে শেষ ষোলোয় কানাডা
  • ২৯ জুন ২০২৬