কুবিতে বিপ্লবোত্তর ‘শোকরানা নামাজ’ আজ

০৭ নভেম্বর ২০২৪, ০৫:৩৪ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
কুবিতে বিপ্লবোত্তর শোকরানা নামাজ আদায়

কুবিতে বিপ্লবোত্তর শোকরানা নামাজ আদায় © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে  বিপ্লবোত্তর ‘শোকরানা নামাজ’ আদায়ের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে এই নামাজ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৬ নভেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইসিটি ১২তম ব্যাচের শিক্ষার্থী মুহাম্মাদ রাশেদুল হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, রাত ৯ টায় কুরআনুল দারসের মাধ্যমে শোকরানা নামাজের শুরু হবে। যা চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। এরপর শিক্ষার্থীরা কিছুক্ষণ বিশ্রামের সময় পাবেন। ভোররাতে তাহাজ্জুদের সালাত আদায় করা হবে এবং ফজরের নামাজের মাধ্যমে এই আয়োজনের সমাপ্তি ঘটবে।

এ বিষয়ে মুহাম্মাদ রাশেদুল হাসান বলেন, ‘আমরা লড়াই করেছি অস্ত্র ছাড়া। আমাদের তামান্না ছিল হয় শাহাদাহ, নয় ইনকিলাব। ৪ঠা জুলাই থেকে ৫ই আগস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে আমাদের অকুতোভয় আন্দোলন-সংগ্রামে সৃষ্টিকর্তার যে অশেষ কৃপা ছিল, তা আমরা ৫ই আগস্ট পরবর্তী সময়ে যেন ভুলে গেলাম।’

আল্লাহর সাহায্য ছাড়া কোনো বিপ্লব সম্ভব না। তাই আজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিপ্লবীদের সাথে নিয়ে বিপ্লবোত্তর শোকরানা তাহাজ্জুদ নামাজ আদায় করা হবে।

জাপানের বিপক্ষে নেইমার কত সময় খেলবেন, জানালেন কোচ
  • ২৯ জুন ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন সংশোধন বিল সংসদে উত্থাপন
  • ২৯ জুন ২০২৬
বিআরটিসির যাত্রীবাহী বাস উল্টে আহত ১৫
  • ২৯ জুন ২০২৬
জাপানের বিপক্ষে একাদশে থাকবেন না নেইমার
  • ২৯ জুন ২০২৬
সরকারি নিয়োগে বড় কর্মপরিকল্পনা ঘোষণা, পদের সংখ্যা জানালেন জ…
  • ২৯ জুন ২০২৬
নিজ মেয়েকে ত্যাজ্য করার ঘোষণা দিলেন চেয়ারম্যান প্রার্থী বাবা
  • ২৯ জুন ২০২৬