শিক্ষার্থীদের শুক্র-শনিবার পরিবহন সেবা দেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

০৬ নভেম্বর ২০২৪, ০৪:৩২ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাস

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাস © টিডিসি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার্থে শুক্রবার ও শনিবার বিশেষ ধরনের পরিবহন সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ৮ নভেম্বর থেকে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য বলা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৮ নভেম্বর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কুমিল্লা শহরের উদ্দেশ্যে একটি বাস নির্দিষ্ট সময়ে যাতায়াত করবে। বাসটি বিকাল ৩টায় ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে এবং রাত ৮টায় ক্যাম্পাসে ফিরে আসবে। এ সময় বাসটি কোটবাড়ি, টমছম ব্রিজ, কান্দিরপাড়, পুলিশ লাইন এবং কুমিল্লা ঈদগাহ সড়কগুলো প্রদক্ষিণ করবে।

আরও পড়ুন: কুবির ক্যাফেটেরিয়ার খাবারের মান নিয়ে উপাচার্যের অসন্তোষ

খোঁজ নিয়ে করোনা মহামারির সময়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের টিউশন করানো শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিয়মিত বাস চলাচল করত। পরে করোনা মহামারি শুরু হলে এবং নতুন প্রশাসন আসলে বিষয়টি আমলে নেওয়া হয়নি। তবে এবার শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানা গেছে।

এদিকে প্রশাসনের সিদ্ধান্ত কে সাধুবাদ জানাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে আরেকটি বাসেরও দাবি করছেন শিক্ষার্থীদের অনেকে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, ‘এত দিন কোনো বাস ছিল না। শুক্র-শনি কোনো একাডেমিক কাজ না থাকা সত্ত্বেও কৃচ্ছ্র সাধন করে শিক্ষার্থীদের কল্যাণের জন্য একটা বাসের ব্যবস্থা করা হয়েছে। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। তাই সবকিছু মিলিয়ে চলতে হবে।’

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9