বেরোবির নতুন রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ

০৫ নভেম্বর ২০২৪, ০৭:৪৫ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০১ PM
রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ ও বেরোবি লোগো

রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ ও বেরোবি লোগো © টিডিসি ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নতুন রেজিস্ট্রার পদে যোগদান করেছেন ইস্টার্ন ইউনিভার্সিটির সাবেক ডেপুটি রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ। বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তক্রমে গঠিত সার্চ কমিটির সভার সুপারিশে তাকে রেজিস্ট্রার পদে নিয়োগ দেওয়া হয়। আজ মঙ্গলবার (৫ নভেম্বর) তিনি উক্ত পদে যোগদান করেন। 

জানা গেছে, ড. মো. হারুন-অর-রশীদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ হতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি একই বিভাগ হতে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

এদিকে রেজিস্ট্রার হিসেবে যোগদান করে বিকেলে সিন্ডিকেট রুমে নবনিযুক্ত রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশীদ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, দপ্তর ও শাখা প্রধানদের সাথে মতবিনিময় করেন। 

সভায় উপস্থিত সকলে নবনিযুক্ত রেজিস্ট্রারকে স্বাগত জানান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী, সাবেক রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. ইলিয়াছ প্রামাণিক প্রমুখ উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে নবনিযুক্ত রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকাণ্ডে গতিশীলতা বৃদ্ধি  এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন। 

ট্যাগ: বেরোবি
সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9