বুটেক্সে ‘কন্টিনিউয়াস ওয়েট প্রসেসিং টেকনোলজি ও মেশিনারি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

০৪ নভেম্বর ২০২৪, ০৮:৪৮ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৪ PM
‘কন্টিনিউয়াস ওয়েট প্রসেসিং টেকনোলজি ও মেশিনারি’ শীর্ষক সেমিনার

‘কন্টিনিউয়াস ওয়েট প্রসেসিং টেকনোলজি ও মেশিনারি’ শীর্ষক সেমিনার © টিডিসি ফটো

ওয়েট প্রক্রিয়াকরণ প্রযুক্তির কাজ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেনেন্স বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘কন্টিনিউয়াস ওয়েট প্রসেসিং টেকনোলজি ও মেশিনারি’ শীর্ষক সেমিনার। সোমবার (৪ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সেমিনারটি শুরু হয়। 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেনেন্স বিভাগের প্রধান অধ্যাপক ড. সেখ মো: মমিনুল আলম। এছাড়া প্রধান বক্তা হিসেবে এশিয়া রেজিওন-গোলার এর সেলস হেড কেলভিন এল. এইচ. চুং এবং বিশেষ অতিথি হিসেবে প্যাসিফিক অ্যাসোসিয়েটস লিমিটেডের ডিরেক্টর ফারজাদ সাহাবুদ্দিন ও একই কোম্পানির সেলস ইন চার্জ (গোলার মেশিনারি) মো. তৌহিদ খান উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথর বক্তব্যে উপাচার্য বলেন, টেক্সটাইল খাতে মেশিনসমূহের জন্য বিশাল পরিমাণ বিনিয়োগ প্রয়োজন এবং অনেক বিনিয়োগকারী বিনিয়োগ করতে ইচ্ছুক। মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেনেন্স বিভাগের শিক্ষার্থীদের অনেক সুযোগ আছে। এছাড়া আমাদের মেশিনসমূহের দাম সম্পর্কে জানা জরুরি এবং এই মেশিনগুলো কীভাবে কাজ করে তা জানা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই ধরনের সেমিনারগুলো আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য সুফল বয়ে আনবে। কারণ এর মাধ্যমে আমরা এই মেশিনসমূহের সিস্টেম সম্পর্কে জানতে পারব। 

প্যাসিফিক অ্যাসোসিয়েটস লিমিটেডের সেলস ইন চার্জ (গোলার মেশিনারি) তৌহিদ খান বলেন, বর্তমানে মেশিনসমূহের সেক্টরে সুযোগ বেশি। বিক্রয় বিভাগের থেকে উৎপাদন বিভাগের সুযোগ বেশি। 

প্যাসিফিক অ্যাসোসিয়েটস লিমিটেডের ডিরেক্টর ফারজাদ সাহাবুদ্দিন বলেন, আমরা বিবেচনা করি বুটেক্স এশিয়ার সবচেয়ে বড় টেক্সটাইল স্থাপনা। আমাদের কোম্পানি ৩৫ ধরনের মেশিন উৎপাদন করে থাকে। যেমন: স্পিনিং, ওয়ার্প ও ডায়িং মেশিনসমূহ। আমাদের কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো আমরা বিক্রয়োত্তর সেবা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি। ভবিষ্যতে আমরা আরো সেমিনার করতে চাই। কারণ বুটেক্স শিক্ষার্থীরা এই মেশিনারিজ সেক্টরে যোগদান করুক এটা আমরা চাই। 

পরবর্তীতে এশিয়া রেজিওন-গোলার এর সেলস হেড কেলভিন এল. এইচ. চুং বলেন, আমাদের জানা উচিত মেশিন কিভাবে কাজ করে। কারণ এটি একটি আকর্ষণীয় সেক্টর এবং এর একটি গৌরবময় ভবিষ্যত রয়েছে। তাছাড়া তিনি সেমিনারের বিষয়বস্তু বর্ণনা করেন। যেমন- ফাংশন, বৈশিষ্ট্য এবং মেশিনের গুণমান। এছাড়া পণ্য বিভাগ, প্রক্রিয়া, প্রক্রিয়া সময়, গতি, উৎপাদন ক্ষমতা ইত্যাদি।

সিটি হাসপাতালে হামলা-লুটপাট, নেতৃত্ব দেওয়া ছাত্রদল নেতা দল …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাঙ্গুর সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ওয়েস্ট ইন্ডিজ, আলোকস্বল্…
  • ০৫ নভেম্বর ২০২৬
রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎ…
  • ০৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে ২৪ পদে স্থায়ী নিয়োগ, আবেদন অ…
  • ০৫ নভেম্বর ২০২৬
চলতি মাসে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে দুই ঘূর্ণিঝড়
  • ০৫ নভেম্বর ২০২৬
নির্বাচনে হারের পর চাপে ট্রাম্প-নেতানিয়াহুর সম্পর্ক!
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950