ববির সামনের সড়কে ফের দুর্ঘটনা, এবার প্রাণ গেল স্কুল শিক্ষকের

০৪ নভেম্বর ২০২৪, ০৮:১৯ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৪ PM
ইনসেটে নিহত স্কুল শিক্ষক

ইনসেটে নিহত স্কুল শিক্ষক © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন খয়রাবাদ সেতুর ঢালে ফের সড়ক দুর্ঘটনা ঘটেছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অন্তরা পরিবহন-মোটর সাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ইউনুস বিশ্বাস (মাস্টার) মারা গেছেন৷ মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস ছালাম৷

নিহত ইউনুস বিশ্বাস বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের বাসিন্দা ,নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং বাউফল উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি।

জানা যায়, তিনি বরিশাল হতে মোটরসাইকেল যোগে পটুয়াখালী বাউফলের উদ্দেশ্যে রওনা দিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে একটি অন্তরা পরিবহণ এসে চাপা দিলে মাথায় ও মুখমণ্ডলে আঘাত প্রাপ্ত হয়। 

পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ দিকে কিছুদূর গিয়ে বাস থামিয়ে রেখে চালক পালিয়ে যান , বাসটি এখন বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা রোডে রয়েছে। 

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর রাতে নারায়ণগঞ্জ ট্রাভেলসের বাসের চাপায় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিম নিহত হয়েছে। ২ নভেম্বর একই স্থানে বাইক দুর্ঘটনা ঘটে এবং গতকাল ৩ নভেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় এক কিশোরের মারা যায়। এই নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এক সপ্তাহে ৩ জনের মৃত্যু হয়।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9