নবীন শিক্ষার্থীদের বরণে বর্ণিল নজরুল বিশ্ববিদ্যালয়

০৪ নভেম্বর ২০২৪, ০৮:৪১ AM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৪ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নবীন বরণের প্রস্তুতি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নবীন বরণের প্রস্তুতি © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে আজ সোমবার (৪ নভেম্বর)। বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে বেলা ১১টায় এ আয়োজন থাকবে। অনুষ্ঠান শেষে প্রত্যেক বিভাগে নবাগত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে বিশেষভাবে সাজানো হয়েছে বিভিন্ন অনুষদ ও বিভাগ।

জানা গেছে, সেশনজটমুক্ত শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে প্রতি বছরের মতো এবারও একাডেমিক ক্যালেন্ডার পুস্তক আকারে প্রত্যেক শিক্ষার্থীর হাতে পৌঁছে দেওয়া হবে। ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এবং ওরিয়েন্টেশন বক্তা হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া উপস্থিত থাকবেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. তপন কুমার সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. বখতিয়ার উদ্দিন, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম।

ইতোমধ্যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান ওরিয়েন্টেশন আয়োজক কমিটির সদস্য সচিব এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এএইচএম কামাল। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে প্রতিবছরের মতো বিশেষভাবে সাজানো হয়েছে বিভিন্ন অনুষদ ও বিভাগগুলো।

আরো পড়ুন: ঢাবির ভর্তি আবেদন শুরু আজ, সর্বোচ্চ ফি দেড় হাজার টাকা

শ্রেণীকক্ষে রং-বেরঙের পোস্টার, শিক্ষামূলক উপকরণ এবং স্বাগত ব্যানার ঝোলানো হয়েছে। অনেক বিভাগে আল্পনা আঁকারও উদ্যোগ নিয়েছে শিক্ষার্থীরা। এ ছাড়া পরিচিতি পর্বের নামে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং অথবা মানসিক ও শারীরিক নির্যাতনের প্রমাণ পেলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে প্রক্টরিয়াল বডি।

ফেসবুক থেকে কত আয় করেন, জানালেন হাসনাত
  • ০৪ মার্চ ২০২৬
পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল, ৩ কর্মকর্তাকে নতুন দায়িত্ব
  • ০৪ মার্চ ২০২৬
সাহরির সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা‍
  • ০৪ মার্চ ২০২৬
ইরানে নতুন করে ইসরায়েলের হামলা, হাজার ছাড়াল নিহতের সংখ্যা
  • ০৪ মার্চ ২০২৬
বয়স কি শুধুই সংখ্যা, নারী-পুরুষের সম্পর্ক নিয়ে নতুন গবেষণায়…
  • ০৪ মার্চ ২০২৬
১৭ বছরের বিশৃঙ্খল শাসনের পর একদিনে সবকিছু পরিবর্তন সম্ভব নয…
  • ০৪ মার্চ ২০২৬