১০৩ আসন ফাঁকা রেখে ইবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু

০২ নভেম্বর ২০২৪, ০২:৫৬ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৮ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু করা হয়েছে।  তবে ১০৩ আসন ফাঁকা রেখেই ক্লাস শুরু হয়।

শনিবার (২ নভেম্বর) ক্লাস শুরুর প্রথম দিন সকাল থেকে নতুনদের আগমনে মুখর ছিল ক্যাম্পাস। বিভাগগুলো ফুল দিয়ে নবীনদের বরণ করে নেয়।

এ বছর শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে এখন পর্যন্ত চারটি মেধাতালিকা প্রকাশ করেছে প্রশাসন। চূড়ান্ত ভর্তির পর তিন ইউনিটে এখনো ১০৩টি আসন খালি রয়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ২৫টি, ‘বি’ ইউনিটে ৪৫টি এবং ‘সি’ ইউনিটে ৩৩টি আসন খালি রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘ডিসেম্বরের প্রথম সপ্তাহে কেন্দ্রীয়ভাবে নবীনদের বরণ করে নেওয়া হবে। নবীনদের র‍্যাগিং করা হলে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। কোনোভাবেই নবীনদের হয়রানি করা যাবে না।’

উল্লেখ্য, গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা গত ২৭ এপ্রিল অনুষ্ঠিত হয়। পরে ‘বি’ ইউনিটে ৪ মে ও ‘সি’ ইউনিটে ১১ মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9