ববি ছাত্রীর মৃত্যু: দাবি মানার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার শিক্ষার্থীদের

০২ নভেম্বর ২০২৪, ০১:০৯ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৮ PM
শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় ববি কর্তৃপক্ষ ও বাস মালিকরা

শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় ববি কর্তৃপক্ষ ও বাস মালিকরা © টিডিসি ফটো

সড়ক দুর্ঘটনায় এক ছাত্রী নিহত হওয়ার ঘটনায় ক্ষতিপূরণসহ দাবি মানার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। শুক্রবার (১ নভেম্বর)  রাতে বাস মালিকপক্ষের সঙ্গে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দীর্ঘ আলোচনার পর ক্ষতিপূরণ পাওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করা হয়। বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মাইশা ফওজিয়া মিম প্রাণ হারিয়েছেন।

আন্দোলন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল। তিনি বলেন, ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে মালিকপক্ষ থেকে ১০ লাখ, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ৫ লাখ ও বিআরটি থেকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। 

তিনি বলেন, মালিকপক্ষ থেকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে টাকা হস্তান্তরের কথা বলা হয়েছে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি ভালো ফান্ড পাওয়া যেতে পারে। বাকি যে দাবি-দাওয়া ছিল, তার মধ্যে কিছু কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। অন্যগুলোও শিগগিরই শুরু হবে।

আরো পড়ুন: ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রিকশাচালককে আদালতে পাঠিয়েছে পুলিশ

সড়ক দুর্ঘটনায় ছাত্রী নিহতের ঘটনায় শুক্রবার (১ নভেম্বর) রাত ১১টার দিকে পটুয়াখালীর খাসেরহাট গ্রাম থেকে ঘাতক বাসচালক জামিল হোসেনকে গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার (৩০ অক্টোবর) রাতে বাসের ধাক্কায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিম নিহত হন। 

বিশ্ববিদ্যালয়ের ভোলা রোড সংলগ্ন মোড়ে নারায়ণগঞ্জ এক্সপ্রেস নামে একটি বাস তাকে চাপা দেয়। এ ঘটনায় শিক্ষার্থীরা বাসটিতে আগুন দেন। পরে তারা ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9