সাত কলেজ সমস্যা নিরসন সংক্রান্ত কমিটির নাম পরিবর্তন

৩১ অক্টোবর ২০২৪, ০৩:৫৮ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:৫৪ PM

© লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজ শিক্ষার্থীদের সমস্যা নিরসনে গঠিত কমিটির নতুন নাম ‘সাত কলেজের শিক্ষার্থীদের দাবি পর্যালোচনা ও সুপারিশ সংক্রান্ত কমিটি’ দেয়া হয়েছে। এর আগে এই নাম ছিলো- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের একাডেমিক ও প্রশাসনিক সমস্যা নিরসনকল্পে কমিটি। আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

এর আগ গত ২৪ অক্টোবর সাত কলেজের একাডেমিক ও প্রশাসনিক সমস্যা সমাধানে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছিল শিক্ষা মন্ত্রণালয়। কমিটিকে আগামী ৬ সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় সুপারিশ দিতে বলা হয়েছে।

১৩ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সভাপতি হিসেবে ছিলেন মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কলেজ অনুবিভাগের অতিরিক্ত সচিব। কমিটির সদস্য হিসেবে থাকবেন ইউজিসির প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের প্রতিনিধি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের প্রতিনিধি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় অধিশাখা (২) যুগ্মসচিব, সাত কলেজের অধ্যক্ষরা এবং সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের একাডেমিক ও প্রশাসনিক সমস্যা চিহ্নিতকরণ, চিহ্নিত সমস্যা নিরসনকল্পে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন, কমিটি আগামী ছয় সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবেন এবং কমিটি কাজের সুবিধার্থে প্রয়োজনীয় সংখ্যক সদস্য কো-অপ্ট করতে পারবেন।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9