তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে বিক্ষোভ 

৩০ অক্টোবর ২০২৪, ১২:৩৮ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:৫৬ PM
বিক্ষোভ মিছিল

বিক্ষোভ মিছিল © টিডিসি ফটো

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বুধবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে কলেজটির মূল ফটক থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন শিক্ষার্থীরা।

মিছিলটি মহাখালী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা ‘অধিভুক্ত না স্বতন্ত্র, স্বতন্ত্র স্বতন্ত্র’, ‘অধ্যক্ষ না ভিসি? ভিসি ভিসি’ ‘ঢাবির শিকল হতে মুক্তি চাই, মুক্তি চাই’ ‘তিতুমীর কি চায়?’, ‘বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়’ ‘মহাখালী কি চায়? বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়’ ,‘সেশন না সেমিস্টার? সেমিস্টার, সেমিস্টার’ ইত্যাদি স্লোগান দিতে থাকে। 

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আমরা অধিভুক্তির বেড়াজাল থেকে মুক্তি চাই। আমরা চাই আমাদের স্বতন্ত্র পরিচয়। ঢাবির আগ্রাসন থেকে মুক্ত হয়ে স্বাধীন হতে চাই। আমরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চাই। যদি সাত কলেজ মিলে একটি বিশ্ববিদ্যালয় হয়, সেটা করুক আর না হয় আমাদের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করে দিক।

কলেজটির ২০১৮-১৯ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শিরিন আক্তার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিশ্ববিদ্যালয় রুপান্তর না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আমাদের কলেজটির বিশ্ববিদ্যালয় হওয়ার সকল ধরনের যোগ্যতা রয়েছে। আমরা আর ঢাবির গোলামি করতে চাই না। 

বরিশালে জলাবদ্ধতা নিরসনে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • ০৫ নভেম্বর ২০২৬
বরিশালে জলাবদ্ধতা নিরসনে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • ০৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশকে এআই উদ্ভাবনে সক্ষম দেশ হিসেবে গড়ে তুলতে হবে
  • ০৫ নভেম্বর ২০২৬
কুয়াকাটা সৈকতে শতাধিক স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান
  • ০৫ নভেম্বর ২০২৬
স্বামী-স্ত্রীর কর্মস্থল বিবেচনায় বদলির সুযোগ চান প্রাথমিক শ…
  • ০৫ নভেম্বর ২০২৬
সিটি হাসপাতালে হামলা-লুটপাট, নেতৃত্ব দেওয়া ছাত্রদল নেতা দল …
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950