নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল স্কিলস ট্রেনিংয়ের অ্যাকটিভেশন প্রোগ্রাম 

২৯ অক্টোবর ২০২৪, ০১:০১ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:২৪ AM
অ্যাকটিভেশন প্রোগ্রাম

অ্যাকটিভেশন প্রোগ্রাম © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস’- এর অ্যাকটিভেশন প্রোগ্রাম। 

সোমবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে অধ্যাপক ড. মো. সুজন আলীর সভাপতিত্বে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই সময়ে বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের শুধু দক্ষ মানবসম্পদ থাকলেই হবে না, তাদের যথাযথভাবে ব্যবহার করতে হবে। আর এ ধরনের পদক্ষেপ আমাদেরকে সেদিকে এগিয়ে নিয়ে যাবে। ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস প্রোগ্রামের যে চাহিদা, সেটা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বোঝা যাচ্ছে। বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে আমাদের ডিজিটাল স্কিল সম্পর্কিত জায়গাগুলোতে কাজ করতে হবে। জীবনে সফলকাম হতে হলে ডিজিটাল জ্ঞান ছাড়া কোনোভাবেই টিকে থাকা সম্ভব নয়।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী বলেন, ডিজিটাল স্কিলস ট্রেনিং ফর স্টুডেন্টস প্রোগ্রামটি অত্যন্ত উৎসাহমূলক একটি পদক্ষেপ। আজকের ডিজিটাল যুগে সবার কাজের গতি কেমন হবে সেটার সাথে এই প্রোগ্রামটির সহযোগিতায় আমাদের বিশ্ববিদ্যালয়ে যে উদ্যোগী ভূমিকা নেওয়া হয়েছে, সেটি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্যও অনুসরণযোগ্য। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এএইচএম কামাল, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এবং ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর অফ এডজ মোহাম্মদ মহিদুর রহমান খান। 

এছাড়াও মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ফোকাল পয়েন্ট ও সহকারী অধ্যাপক ড. হাবিবা সুলতানা।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9