শাটডাউন সায়েন্সল্যাব: জড়ো হচ্ছেন সাত কলেজের শিক্ষার্থীরা

২৯ অক্টোবর ২০২৪, ১১:৩৯ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:২৪ AM
ঢাকা কলেজ ক্যাম্পাসে জড়ো হতে শুরু করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা

ঢাকা কলেজ ক্যাম্পাসে জড়ো হতে শুরু করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য সংস্কার কমিশন গঠনের দাবিতে ‘শাটডাউন সায়েন্সল্যাব’ কর্মসূচিকে ঘিরে ঢাকা কলেজ ক্যাম্পাসে জড়ো হতে শুরু করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১১ টা থেকে ঢাকা কলেজে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন সাত কলেজের শিক্ষার্থীরা। 

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় কমিশন গঠনের দাবিতে পূর্বঘোষিত `সায়েন্সল্যাব শাটডাউন' কর্মসূচি বেলা ১১ টায় শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১২ থেকে শুরু করবে বলে জানান সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তরের আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের সূত্রমতে,  এর আগে বেলা ১১টা ৫০ মিনিটে ঢাকা কলেজ ক্যাম্পাস বিক্ষোভ মিছিলের মাধ্যমে কর্মসূচি শুরু করবেন আন্দোলনকারীরা।

মূলত, গত এক সপ্তাহের বেশি সময় ধরে ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষা সংকট দূর করার জন্য আন্দোলন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা। কলেজসমূহ হল: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, বাঙলা কলেজ, তিতুমীর কলেজ, কবি নজরুল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ।

কারাগারে অসুস্থ সাবেক শিক্ষামন্ত্রীকে নেওয়া হয়েছে হাসপাতালে
  • ২৯ জুন ২০২৬
যে কারণে জিদানকে ড্রেসিংরুম থেকে বের করে দিয়েছিলেন রোনাল্ড…
  • ২৯ জুন ২০২৬
জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় বাবা আনলেন নতুন বউ
  • ২৯ জুন ২০২৬
মরক্কো ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেলেন নেদারল্যান্ডসের তারকা …
  • ২৯ জুন ২০২৬
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
  • ২৯ জুন ২০২৬
ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
  • ২৯ জুন ২০২৬