সোহরাওয়ার্দী কলেজের বিজ্ঞপ্তিতে মুজিববর্ষের সীলমোহর!

২৮ অক্টোবর ২০২৪, ১১:৩৪ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:২৪ AM
শহীদ সোহরাওয়ার্দী কলেজের বিজ্ঞপ্তিতে মুজিববর্ষের সীলমোহর

শহীদ সোহরাওয়ার্দী কলেজের বিজ্ঞপ্তিতে মুজিববর্ষের সীলমোহর © সংগৃহীত

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের একটি বিজ্ঞপ্তিতে মুজিববর্ষের সীলমোহর ব্যবহার করে প্রকাশ করেছে প্রশাসন। সোমবার (২৮ অক্টোবর) প্রকাশিত বিজ্ঞপ্তিটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা ও সমালোচনা। 

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায় স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দুপুর ২ টার পর ক্যাম্পাসের সকল সহ-পাঠ্যক্রম কার্যক্রম আয়োজন না করতে এবং বিকাল ৫ টার পরে শিক্ষার্থীদের ক্যাম্পাসে অবস্থান না করতে বলা হয়েছে।

এ নির্দেশনার কারণ হিসেবে নোটিশে উল্লেখ করা হয়, ক্যাম্পাসের সাম্প্রতিক সময়ে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা বহুমুখী গ্রুপে ভাগ হয়ে প্রশাসনের অনুমতি গ্রহণ ও অনুমতি ব্যাতিত কলেজে নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করছে।

তবে সবকিছু ছাপিয়ে বিজ্ঞপ্তিটির নজর কাড়ে মুজিববর্ষের লোগো ব্যবহারকে কেন্দ্র করে। বিষয়টি স্বাভাবিক হলেও গত ৫ আগস্ট সরকারের পটপরিবর্তনের পরে গণহত্যাকারী হিসেবে একাধিক মামলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবং বেরিয়ে আসে শেখ মুজিবসহ আওয়ামী লীগের একাধিক ব্যক্তিবর্গের পূর্ব ইতিহাস। 

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কাজী শরীফুল সরকার প্রশ্ন তুলেছেন, মুজিববর্ষের সীলমোহর এখনো কিভাবে কলেজ প্রশাসন ব্যবহার করে?

তবে এ নিয়ে কলেজ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে কোন বক্তব্য পাওয়া যায়নি।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence