রাবির ইইই বিভাগে তালা, ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত

২৮ নভেম্বর ২০১৮, ০২:৩৮ PM
রাবির ইইই বিভাগে তালা দিয়ে   অবস্থান ধর্মঘট পালন করছে শিক্ষার্থীরা

রাবির ইইই বিভাগে তালা দিয়ে অবস্থান ধর্মঘট পালন করছে শিক্ষার্থীরা © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (এপিইই) বিভাগকে ইলেক্ট্রনিক এ্যান্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে একিভূতকরণ না করার দাবিতে ইইই বিভাগে তালা দিয়েছে বিভাগের শিক্ষার্থীরা। বুধবার দুপুরে প্রথম বিজ্ঞান ভবনে তৃতীয় তলায় অবস্থিত বিভাগের ৩১৫ নম্বর রুমে তালাবদ্ধ করে সিলগালা করে দেয়া হয়।


জানা যায়, ওই রুমেই বিভাগের অফিস কক্ষ, ক্লাস রুম ও বিভাগীয় সভাপতির চেম্বার। বিকাল ৫টা পর্যন্ত বিভাগের সামনে অবস্থান করবেন বলে ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থী রাব্বিউল হাসান রুপক জানান, আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত নাম পরিবর্তন না করার দাবি নিয়ে ক্লাস পরীক্ষা বর্জন অব্যাহত থাকবে। ৫ ডিসেম্বরের মধ্যে যদি সুরাহা না হয় তাহলে পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে।

ইইই বিভাগে তালা মেরে সিলগালা করে দেয়া হয়

 

আজ বুধবার সকাল ১০টায় প্রথম বিজ্ঞান ভবনের সামনে অবস্থান কর্মসূচী পালন করেন বিভাগটির শিক্ষার্থীরা। পরে একটি মৌন প্রতিবাদী র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিভাগে গিয়ে সমাপ্ত হয়। তালা দেওয়ার বিষয়ে জানতে চাইলে ইইই বিভাগের সভাপতি ড. আবু জাফর মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, আমি বিষয়টি জানলাম। বিভাগের দিকেই যাচ্ছি।

শেরপুরে গারো পাহাড়ে আগুন, হুমকিতে জীববৈচিত্র্য
  • ১৯ এপ্রিল ২০২৬
আমি যে কারণে বিএনপিতে যেতে চাই
  • ১৯ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও
  • ১৯ এপ্রিল ২০২৬
চ্যাটজিপিটি দিয়ে লেখা প্রেমের চিঠি যেভাবে ব্রেকআপের কারণ হত…
  • ১৯ এপ্রিল ২০২৬
সিইউএফএল-কাফকোর পর এবার ডিএপি সার কারখানাও বন্ধ
  • ১৯ এপ্রিল ২০২৬
আমি নাকি ছোটবেলায় রুকাইয়া জাহান না লিখে ‘রুকাইয়া রহমান’ লিখ…
  • ১৯ এপ্রিল ২০২৬