বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ

২৮ অক্টোবর ২০২৪, ০৩:৪৬ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:৪০ AM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সবধরনের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ সোমবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেন। 

এ ছাড়া আবু সাঈদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং ওই মামলার এজহারনামীয় আসামি হওয়ায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক মশিউর রহমান, লোক প্রশাসন বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদ মন্ডলসহ সাত কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উপাচার্য বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী দুই শিক্ষক ও সাত কর্মকর্তা কর্মচারী ও ৭২ শিক্ষার্থীর নামে থানায় মামলা করা হবে। এ ছাড়াও শতাধিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী যারা পলাতক রয়েছেন তাদের ছুটি বাতিল করা হবে এবং সাময়িক বরখাস্ত করা হবে।

আরও পড়ুন: পুলিশের গুলিতে বেরোবি ছাত্র সাঈদের মৃত্যুর কথা উল্লেখ নেই এফআইআরে

সভায় সিন্ডিকেট সদস্য রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুমায়ুন কবীর চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মডিউর রহমান উপস্থিত ছিলেন। 

রাজনীতি নিষিদ্ধা ঘোষণা করায় খুশি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। খুশিতে তারা মিষ্টি বিতরণ করেছেন। 

১০০ স্কুলছাত্রকে হারানোর কৌশল: ব্রাজিলের দুর্বলতা ভাঙতে জাপ…
  • ২৯ জুন ২০২৬
কলকাতায় পড়াশোনা, ঢাকায় শুরু কর্মজীবন— বহুমাত্রিক শিল্পী মুস…
  • ২৯ জুন ২০২৬
হারিয়ে যাওয়া মক্তব শিক্ষা: সরকার কি দৃষ্টি দেবে
  • ২৯ জুন ২০২৬
সরকার যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে: প্…
  • ২৯ জুন ২০২৬
দোকানির টাকা নিয়ে বৈষম্যবিরোধী নেতা বললেন—‘আমি আপনার উপকার …
  • ২৯ জুন ২০২৬
আদ-দ্বীন হাসপাতাল বন্ধ হলে শিক্ষার্থীর ভবিষ্যতের দায় কে নেব…
  • ২৯ জুন ২০২৬