শেকৃবিতে ‘আলোকিত মানুষ’ এর দায়িত্বে তুহিন-জুলফিকার 

২৮ অক্টোবর ২০২৪, ০২:৩০ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:৪০ AM
সভাপতি মো. তাজিজুল ইসলাম তুহিন এবং সাধারণ সম্পাদক জুলফিকার আলী

সভাপতি মো. তাজিজুল ইসলাম তুহিন এবং সাধারণ সম্পাদক জুলফিকার আলী © টিডিসি ফটো

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) মানবিক সংগঠন ‘আলোকিত মানুষ’ এর নতুন কমিটিতে সভাপতি হয়েছেন কৃষি অনুষদের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. তাজিজুল ইসলাম তুহিন এবং সাধারণ সম্পাদক ৩য় বর্ষের শিক্ষার্থী হয়েছেন জুলফিকার আলী। 

রবিবার (২৭ অক্টোবর) বিকালে ১৮ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করে আলোকিত মানুষ।

সভাপতি তাজিজুল ইসলাম তুহিন বলেন, আলোকিত মানুষ একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠন এর কার্যক্রমের মধ্যে আছে সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান, সুবিধাবঞ্চিত মানুষদের ত্রাণ বিতরণ, শীতার্ত মানুষদের কম্বল বিতরণ সহ আরও কিছু মানবিক কাজ। আমি ২০২০ সাল থেকে এই সংগঠনে যুক্ত আছি, কাজ করে গেছি।  চেষ্টা করেছি নিজের পক্ষ থেকে, যার কারণে সংগঠনের সিনিয়ররা আমাকে এই বড় দায়িত্ব দিয়েছে।  আমি চেষ্টা করবো এই দায়িত্ব সঠিকভাবে পালন করার। এই সংগঠন এর কাজগুলোর পরিসর আরও বৃদ্ধি করার।  সুবিধাবঞ্চিত বাচ্চাদের শিক্ষার বিষয়টিকে আরও বেশি গুরুত্ব দিতে চাই। ঢাকা শহরের বাহিরেও শীতার্ত মানুষদের কাছে, অসহায় মানুষদের কাছে আমাদের সেবা পৌঁছে দিতে চাই।  এই লক্ষ্যকে সামনে রেখে আমি দায়িত্ব হাতে নিলাম।  সকল আলোকিত সদস্যের সহযোগিতা কামনা করছি।

দরিদ্র জনগোষ্ঠী ও পথ শিশুদের নিয়ে কাজ করা মানবিক সংগঠন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ‘আলোকিত মানুষ’। সারা বছর পথ শিশুদের জন্যে তৈরি করা স্কুলে পড়ানোর পাশাপাশি তাদের নতুন বই, জামা-কাপড় কেনা, ঈদের সময় হতদরিদ্রদের জন্য প্রয়োজনীয় বাজার এবং প্রতিবছর শীতে গরম কাপড় নিয়ে দরিদ্রদের পাশে থাকে সংগঠনটি।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9