প্রথমবারের মতো উপ-উপাচার্য পেল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

২৮ অক্টোবর ২০২৪, ০১:৩৯ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:৪০ AM
অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া

অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া © টিডিসি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি এন্ড বুদ্ধিস্ট বিভাগের অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি।

রবিবার (২৭ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয়ের শাখার উপসচিব মো. শাহিনুর ইসলামের সই করা প্রজ্ঞাপনে তাকে পাঁচ শর্তে নিয়োগ দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইন, ২০১৬-এর ১২ (১) ধারা অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়াকে ওই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়।

শর্ত হিসেবে উল্লেখ করা হয় কোষাধ্যক্ষ হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে। প্রজ্ঞাপন অনুসারে উপ-উপাচার্য পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ অর্থ সম্মানী হিসেবে পাবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

আরও পড়ুন: গুচ্ছে নবীন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভর্তিচ্ছুদের পছন্দের শীর্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

ড. সুমন কান্তি বড়ুয়া ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ হতে বিএ (সম্মান) ও ১৯৮৯ সালে এমএ ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে একই বিভাগ হতে ২০০৫ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি এন্ড বুদ্ধিস্ট বিভাগের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9