কুবি উপাচার্য

গ্রাজুয়েশন মানে শেষ নয় বরং সম্পর্কের শুরু

২৮ নভেম্বর ২০১৮, ১১:১৪ AM
অনুষ্ঠনে বক্তব্য রাখছেন কুবি উপাচার্য

অনুষ্ঠনে বক্তব্য রাখছেন কুবি উপাচার্য © টিডিসি ফটো

মায়ের সাথে সন্তানের যেমন সম্পর্ক হয়, শিক্ষার্থীদের সাথে তেমন সম্পর্ক গড়ে তুলতে হবে। গ্রাজুয়েশন মানে শেষ নয় বরং সম্পর্কের শুরু। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইংরেজি বিভাগের সান্ধ্যকালীন স্নাতকোত্তর কোর্সের ডিগ্রি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবীর চৌধুরী। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীর (বার্ড) ময়নামতি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো. আলী রেজোয়ান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলা ও মানবিক অনুষদের ডিন ড. জি. এম. মনিরুজ্জামান। এছাড়াও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও অনুষ্ঠানের আহ্বায়ক শারমিন সুলতানা, সহকারী অধ্যাপক মোহা. হাবিবুর রহমান, মো. আবুল হায়াত এবং ফিরোজ আহমেদসহ বিভাগের শিক্ষকবৃন্দ ও সান্ধ্যকালীন কোর্সের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় সন্ধ্যাকালীন কোর্সের ১ম, ২য় ও ৩য় ব্যাচের মোট ১১০ শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস যেসব জেলায়
  • ০৬ এপ্রিল ২০২৬
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাইম ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ০৬ এপ্রিল ২০২৬
হাবিপ্রবির অর্ধেকের বেশি বাস বিকল, যাতায়াতে ভোগান্তি শিক্ষা…
  • ০৬ এপ্রিল ২০২৬
পৃথিবীর সঙ্গে ৪০ মিনিট যোগাযোগ বিচ্ছিন্ন থাকবেন নভোচারীরা
  • ০৬ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন শেষ ৩০…
  • ০৬ এপ্রিল ২০২৬
আজহারীর পর শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া
  • ০৬ এপ্রিল ২০২৬