পরীক্ষা দিতে এসে ছাত্র-জনতার রোষানলে ছাত্রলীগ নেত্রী

২৭ অক্টোবর ২০২৪, ০৭:৫৩ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:৪০ AM
জান্নাতুল ফেরদৌস তামান্না পিয়া

জান্নাতুল ফেরদৌস তামান্না পিয়া © সংগৃহীত

রাজশাহীতে পরীক্ষা দিতে পরীক্ষার্থীদের হাতে আটক হয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস তামান্না পিয়া। রবিবার (২৭ অক্টোবর) বিকেলে রাজশাহী সরকারি মহিলা কলেজের পরীক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে পুলিশ পিয়াকে বোয়ালিয়া থানায় নেয়।

জানা গেছে, আটক ছাত্রলীগ নেত্রীর নাম জান্নাতুল ফেরদৌস তামান্না ওরফে পিয়া। তিনি রাজশাহী মহানগর ছাত্রলীগের উপ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও রাজশাহী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী।

কলেজ সূত্রে জানা গেছে, জান্নাতুল ফেরদৌস তামান্না পিয়া ডিগ্রি পরীক্ষা দিতে যান। পরীক্ষা চলাকালীন পাশের সিটে বসা পরীক্ষার্থীরা পিয়াকে চিনতে পারেন। বিষয়টি জানাজানি হলে সাধারণ ছাত্রীরা ও ছাত্রদলের সদস্যরা একত্রিত হয়ে পরীক্ষার হলের বাইরে অবস্থান নেন। পরীক্ষা শেষে সাধারণ ছাত্রীরা পিয়াকে আটক করে পুলিশে দেন। 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, পিয়ার নামে বোয়ালিয়া থানায় বিস্ফোরক মামলা রয়েছে। এই মামলায় তাকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠিয়েছেন। 

ভর্তি পরীক্ষা নয়, লটারির মাধ্যমেই হবে মেধার সুষম বণ্টন
  • ২১ মার্চ ২০২৬
ঈদের আনন্দ ছোটবেলার স্মৃতি আর এখনকার অনুভূতি
  • ২১ মার্চ ২০২৬
ঈদের দিন নামাজে যাওয়ার আগে ও পরে ১০ আমল
  • ২১ মার্চ ২০২৬
ঈদের আগের রাতে রাজধানীতে ছুরিকাঘাতে প্রাণ গেল স্কুলছাত্রের
  • ২১ মার্চ ২০২৬
রাজধানীতে কখন কোথায় ঈদ জামাত
  • ২১ মার্চ ২০২৬
ন্যাটোকে ‘কাপুরুষের দল’ বললেন ট্রাম্প
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence