প্রথমবারের মতো নারী কোষাধ্যক্ষ পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

২৭ অক্টোবর ২০২৪, ০৬:৫৩ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৩:১৭ PM

© ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. সাবিনা শারমিন। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক। তাকে আজ রবিবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এই প্রথমবারের মতো নারী কোষাধ্যক্ষ পেল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এর ১২ (১) ধারা অনুযায়ী প্রফেসর ড. সাবিনা শারমিন, সমাজবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়-কে উক্ত বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো। ট্রেজারার হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গত ২৭.১২.২০২০ তারিখে জারিকৃত ২৬৭ নম্বর প্রজ্ঞাপন অনুসারে ট্রেজারার পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ অর্থ সম্মানী হিসেবে পাবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে অবস্থান করবেন।  তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন; এবং মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9