আন্দোলনে অংশগ্রহণকারীদের সংবর্ধনা দিল জবির মার্কেটিং বিভাগ

২৭ অক্টোবর ২০২৪, ০৬:০৯ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৩:১৭ PM
সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা

সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা © টিডিসি ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাহসিকতা ও  বীরত্বের পরিচয় দেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ। রবিবার (২৭ অক্টোবর) বিভাগের ৫১৩ নাম্বার কক্ষে আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে  সাহসিকতা এবং বীরত্বের পরিচয় দেওয়া মার্কেটিং বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী তুষার শেখ ও মো. রিয়াদ হোসেন তাদের উপর চালানো জুলুম এবং অন্যায়ের কথা তুলে ধরেন। এসময় তারা বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে ছাত্র সমাজের ভূমিকা নিয়ে কথা বলেন। ১৬ তম ব্যাচের শিক্ষার্থী অনিক কুমার দাস জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সামনে থেকে নেতৃত্ব দিতে গিয়ে গুলিবিদ্ধ হন এবং দীর্ঘদিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েন।

মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া। এসময় বিভাগের অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম এবং সহযোগী অধ্যাপক মাহ্‌মুদুল হাসান ফৈজী বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া বলেন, ‘বৈষম্য নয় সাম্যই হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল মন্ত্র।’

সভাপতির বক্তব্যে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক শহিদ সাজিদ-কে স্মরণ করে বলেন, ‘ছাত্ররা যেভাবে সামনে থেকে লড়াই করেছে তা অনন্য এবং অসীম সাহসিকতার পরিচয়।’ বিভিন্ন সময়ে ফ্যাসিস্ট সরকারের লোকজন দিয়ে হুমকির কথা তিনি তার বক্তব্যে তুলে ধরেন এবং মার্কেটিং বিভাগকে একটি বৈষম্যহীন গতিশীল বিভাগে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বরিশালে জলাবদ্ধতা নিরসনে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • ০৫ নভেম্বর ২০২৬
বরিশালে জলাবদ্ধতা নিরসনে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • ০৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশকে এআই উদ্ভাবনে সক্ষম দেশ হিসেবে গড়ে তুলতে হবে
  • ০৫ নভেম্বর ২০২৬
কুয়াকাটা সৈকতে শতাধিক স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান
  • ০৫ নভেম্বর ২০২৬
স্বামী-স্ত্রীর কর্মস্থল বিবেচনায় বদলির সুযোগ চান প্রাথমিক শ…
  • ০৫ নভেম্বর ২০২৬
সিটি হাসপাতালে হামলা-লুটপাট, নেতৃত্ব দেওয়া ছাত্রদল নেতা দল …
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950