সংবাদ সম্মেলনে সাত কলেজের শিক্ষার্থীরা

সংস্কার কমিশন প্রত্যাখ্যান করে ‌‘বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন’ গঠনে আল্টিমেটাম 

২৬ অক্টোবর ২০২৪, ০৫:০৩ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪০ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজ সংস্কার কমিশন প্রত্যাখ্যান করে ‘বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন’ গঠন করার জন্য তিন দিনের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ শনিবার (২৬ অক্টোবর) বিকেলে ঢাকা কলেজ অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। 

সংবাদ সম্মেলনে সাত কলেজ সংস্কারে একাডেমিক ও প্রশাসনিক সমস্যা নিরসনে শিক্ষা মন্ত্রণালয়ের কর্তৃক ১৩ সদস্যের কমিটিতে কোন শিক্ষার্থী প্রতিনিধি না থাকায় সাত কলেজের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। আগামী মঙ্গলবারের (২৯ অক্টোবর) মধ্যে সাত কলেজকে নিয়ে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠনের না করা হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা। 

সংবাদ সম্মেলনে সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তরের টিমের অন্যতম প্রতিনিধি সাবরিনা সুলতানা শিক্ষার্থীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ ও পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। এসময় ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থী প্রতিনিধিসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, আমরা শিক্ষার্থীরা সাত কলেজ সংস্কার কমিটিতে প্রাথমিকভাবে স্বাগত জানাচ্ছি। তবে এ কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে কিছুই উল্লেখ নেই। কার্যপরিধিতে সংস্কারের কথা থাকলেও আমরা মূলত সংস্কার চাচ্ছি না। আমরা এখন সাত কলেজের সমন্বয়ে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের দাবির আন্দোলন করছি। আমাদের দাবির সাথে প্রাসঙ্গিক না হওয়ার ১৩ সদস্যের কমিটিতে আমরা প্রত্যাখ্যান করছি। 

দাবি আদায়ে পরবর্তী  কর্মসূচি সম্পর্কে শিক্ষার্থীরা বলেন, অনতিবিলম্বে সাত কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন করতে হবে। সেই কমিশনে শিক্ষার্থী প্রতিনিধি যুক্ত করতে হবে। আগামী তিনদিন সাত কলেজের সমন্বয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আমাদের কর্মসূচি চলমান থাকবে। গ্রাফিতি অঙ্কন, গণসংযোগ কর্মসূচি এবং আগামী মঙ্গলবার দুপুর তিনটায় শিক্ষার্থী সমাবেশ ঘোষণা করেন।

উল্লেখ্য, গত ২২ অক্টোবর সাত কলেজ সংকট সমাধানে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ১৩ সদস্যের কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। 

বরিশালে জলাবদ্ধতা নিরসনে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • ০৫ নভেম্বর ২০২৬
বরিশালে জলাবদ্ধতা নিরসনে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • ০৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশকে এআই উদ্ভাবনে সক্ষম দেশ হিসেবে গড়ে তুলতে হবে
  • ০৫ নভেম্বর ২০২৬
কুয়াকাটা সৈকতে শতাধিক স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান
  • ০৫ নভেম্বর ২০২৬
স্বামী-স্ত্রীর কর্মস্থল বিবেচনায় বদলির সুযোগ চান প্রাথমিক শ…
  • ০৫ নভেম্বর ২০২৬
সিটি হাসপাতালে হামলা-লুটপাট, নেতৃত্ব দেওয়া ছাত্রদল নেতা দল …
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950